পার্থ-ঘনিষ্ঠ অর্পিতাকে চিনতেন মমতাও, চাঞ্চল্যকর দাবি করে ভিডিও প্রকাশ মালব্যের

রাজ্যের পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি নগদ টাকা উদ্ধার করেছে ইডি।

রাজ্যের পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি নগদ টাকা উদ্ধার করেছে ইডি। তারপরই পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর পরিচয় ছিল বলে চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তাঁর এই দাবির সমর্থনে একটি ভিডিওও প্রকাশ করেন তিনি।

পার্থ-ঘনিষ্ঠ ঘনিষ্ঠ অর্পিতাকে চিনতেন মমতাও, চাঞ্চল্যকর দাবি

সম্প্রতি এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কেও। এখন বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন, এই অর্পিতা মুখোপাধ্যায়কে চিনতে মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলার মুখ্যমন্ত্রীকে অর্পিতার প্রশংসা করতেও শোনা গিয়েছে। এই কথার সমর্থনে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

বিজেপি নেতা অমিত মালব্যের সেই টুইট নিয়ে শোরোগল পড়ে গিয়েছে। এই টুইট ভিডিও-তে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার প্রশংসা করতেও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত নাকতলা উদয়নের দুর্গা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি সেই মঞ্চে রয়েছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।

ভিডিওটিতে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতাকে উদ্দেশ্য করে বলছেন, অর্পিতা তুমি ওড়িশায় সিনেমা করো শুনলাম। ভালো করে করো। ওড়িয়া বুঝতে পারো? তারপর বলেন ওড়িশায় কাজ করে, বাংলার মেয়ে, আমি আগেরবারও দেখেছিলাম ও এসেছিল। ববিদের ওখানেও যায়। ফলে অর্পিতার সঙ্গে যে তৃণমূল নেতা-মন্ত্রীদের ঘনিষ্ঠতা বা পরিচয় রয়েছে তা বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কথায়, দাবি করেন বিজেপি নেতা অমিত মালব্য।

টুইটে অমত মালব্য লিখেছেন, খুব বেশি দিন আগের কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটি মঞ্চ থেকে প্রকাশ্যে চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ওই অর্পিতা মুখোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন। যে অর্পিতা মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে অর্পিতাকে তিনি চিনতেন, সেই অর্পিতা মুখোপাধ্যায়ে বাড়ি থেকে উদ্ধর হল ২১ কোটি টাকা নগদ। তার সঙ্গে প্রায় ৭৯ লক্ষ টাকার সোনা। উদ্ধার হয়েছে ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও। আবার অনেক জায়গা-জমির দলিলও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সম্পর্কে জানতেন। তিনি যে ওড়িশায় কাজ করেন এবং ভালো কাজ করেন, তাও তিনি জানতেন। এই দাবি করে বিজেপি বোঝাতে চাইছে শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকার উৎস নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সবাই জানতেন। এই বিষয়ে পূর্ণ তদন্তের দাবি করেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+