বিজেপিতে যাঁরা আছেন ভাগ্যবান! তৃণমূল পিসি-ভাইপোর দল, তীব্র আক্রমণ জেপি নাড্ডার
দেশের আঞ্চলিক দলগুলি এখন পারিবারিক দলে পরিণত হয়েছে। এদিন কলকাতায় ন্যাশনাল মিউজিয়ামে বিজেপির (BJP) কার্য নির্বাহী সমিতির বৈঠকে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তিনি তৃণমূলকে (Trina
দেশের আঞ্চলিক দলগুলি এখন পারিবারিক দলে পরিণত হয়েছে। এদিন কলকাতায় ন্যাশনাল মিউজিয়ামে বিজেপির (BJP) কার্য নির্বাহী সমিতির বৈঠকে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তিনি তৃণমূলকে (Trinamool Congress( পিসি-ভাইপোর দল বলেও কটাক্ষ করেন।

রাজনীতিতে কোনও বিষয় স্থায়ী নয়
এদিন দলের কর্মীদের কর্মীদের উদ্দেশে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, রাজনীতিতে কোনও বিষয়ই স্থায়ী নয়। কোন শক্তির সঙ্গে লড়াই করতে হবে সেটাই বিবেচ্য। বিজেপির কার্যনির্বাহী সমিতির বৈঠকে নাড্ডা বলেন, যেভাবে তাঁকে মঙ্গলবার কলকাতার আসার পরে অর্ভ্যর্থনা জানানো হয়েছে, তাতে বাংলায় নতুন কিছু হওয়ার সংকেত তিনি পাচ্ছে বলে জানিয়েছেন।

ভুল দলে ঠিক নেতা
জেপি নাড্ডা বলেন, বাংলার নাম করতে গেলে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ক্ষুগিরামের কথা বলতে হয়। তিনি নিজের কথা বলতে গিয়ে বলেন, ৪০ বছর আগে কংগ্রেস নেতারা বলতেন তিনি (জেপি নাড্ডা) রাজনীতি বোঝেন না। তাঁকে ভুল দলে ঠিক নেতা বলেও কটাক্ষ করা হত।

আঞ্চলিক দলগুলি পারিবারিক দল
তিনি দেশের আঞ্চলিক দলগুলিকে পারিবারিক দল বলে কটাক্ষ করেন তা যে জম্মু ও কাশ্মীরে ওমর আবদুল্লা-ফারুক আবদুল্লাই হোন কিংবা মেহবুবা মুফতি কিংবা মহারাষ্ট্রের শিবসেনা। বিজেপির প্রাক্তন শরিকশিবসেনাকে তিনি বাবা-ছেলের দল বলে কটাক্ষ করেন। অন্যদিকে তৃণমূলকে কটাক্ষ করতে দিয়ে জেপি নাড্ডা বলেন, নেতা আছে, কিন্তু নীতি নেই। তৃণমূলকে পিসি-ভাইপোর দল বলেও কটাক্ষ করেন তিনি।
কংগ্রেস এখন ভাইবোনের দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সঙ্গে বলেন, যাঁরা বিজেপিতে আছেন, তাঁরা ভাগ্যবান। জেপি নাড্ডা বলেন, এখন দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে গিয়েছে। দেশে এখনসবকা সাথ, সবকা বিকাশ হয় বলেও দাবি করেন জেপি নাড্ডা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে গিয়ে বলেন, একটা সময়ে টিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ভ্যাকসিন নিতে বিভ্রান্ত করেছিলেন। আর মোদী সরকার ৯ মাসের মধ্যে ২ টি টিকা দেশবাসীকে দিয়েছে। এখনও পর্যন্ত ২০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। ৪৮ টি দেশকে বিনামূল্যে টিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভারতের অর্থনীতি আমেরিকার থেকে উন্নত দাবি করে নাড্ডা বলেছেন,মোদী জমানায় ১২ শতাংশ দরিদ্র হ্রাস পেয়েছে।
রাজ্যের জন্য মোদী সরকার কাজ করে চলেছে, বলতে গিয়ে নাড্ডা বলেন এই রাজ্যে ২ কোটি জনধন অ্যাকাউন্ট তৈরি হয়েছে। উজ্জ্বলা যোজনায় ২০ লক্ষের বেশি মহিলা উপকৃত। কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তনের অভিযোগ তুলে তিনিবলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম এই রাজ্যে পরিবর্তন করে বাংলা আবাস যোজনা করা হয়েছে। এমজিএনআরইজিএ প্রকল্পে রাজ্যের টাকা না পাওয়া প্রসঙ্গে নাড্ডা বলেন, রাজ্য সরকার টাকার হিসেব দেওয়নি।












Click it and Unblock the Notifications