ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতায় অমিত শাহ! দুপুরে এনআরসি নিয়ে ব্যাখ্যা, সন্ধেয় পুজো উদ্বোধন

একদিনের সফরে মঙ্গলবার দুপুরে কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দুপুরে নেতাজি ইন্ডোরে রয়েছে সভা।

একদিনের সফরে মঙ্গলবার দুপুরে কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দুপুরে নেতাজি ইন্ডোরে রয়েছে সভা। সেখানে তিনি এনআরসি নিয়ে কথা বলবেন। এরপর সন্ধেয় যাবেন সল্টলেকের বিজে ব্লকে। পুজোর উদ্বোধনে। এদিকে অমিত শাহের কলকাতা সফল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতায় অমিত শাহ! দুপুরে এনআরসি নিয়ে ব্যাখ্যা, সন্ধেয় পুজো উদ্বোধন

একনজরে অমিত শাহের সফর সূচি

  • দুপুর ১ টায় বিশেষ বিমান কলকাতায় আসবেন অমিত শাহ
  • দুপুর ১.৩০-এ রাজারহাটের হোটেলে রয়েছে অনুষ্ঠান
  • দুপুর ২.৩০-এ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এনআরসি নিয়ে বক্তব্য রাখবেন
  • সন্ধে সাতটায় সল্টলেকের বিজে ব্লকে পুজোর উদ্বোধন করবেন

সারাদিন বিভিন্ন কর্মসূচি থাকলেও, মূল অনুষ্ঠানটি হতে যাচ্ছে নেতাজি ইন্ডোরে। অমিত শাহের নেতাজি ইন্ডোরের সভাকে সফল করতেও বিজেপির তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে থাকবেন বিজেপির বাচাই করা কর্মীরা। সেখানে মূলত এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে ভাষণ দেবেন অমিত শাহ।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের মাসের ১৭ ও ১৮ তারিখ যথাক্রমে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। উভয়ের কাছেই অসমের এনআরসি নিয়ে পরিস্থিতি তুলে ধরেছিলেন।

রাজ্যে বিজেপির বড় মেজ সেজ নেতারা রাজ্যে এনআরসির দাবি করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকেই এর বিরোধিতা করে আসছেন। ইতিমধ্যেই তিনি এনআরসির বিরোধিতায় সিঁথি থেকে শ্যামবাজার পদযাত্রা করে ফেলেছেন ।

অন্যদিকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে সংসদে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। ফলে রাজ্যের রাজধানীতে এসে অমিত শাহ এনআরসি আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কী বলেন, তার দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+