মিশন ২০১৯-এ অমিত শাহ বাংলায়, এক নজরে দেখে নিন তাঁর দুদিনের কর্মসূচি
২০১৯-এর লক্ষ্যে পশ্চিমবঙ্গের জল মাপতে আসছেন বিজেপি রাজ্য সভাপতি অমিত শাহ। বুধবারই তিনি পা রাখছেন কলকাতায়। তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন।
২০১৯-এর লক্ষ্যে পশ্চিমবঙ্গের জল মাপতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বুধবারই তিনি পা রাখছেন কলকাতায়। তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠক থেকেই বোঝার চেষ্টা করবেন বঙ্গের বিজেপি নেতাদের কথায় ও কাজে কোনও ফারাক রয়েছে কি না।

বাংলায় ২২টি আসন জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপি। সেই লক্ষ্যে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে দিল্লিতে পাঠিয়েও দিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই রিপোর্ট খতিয়ে দেখেই সর্বভারতীয় সভাপতি অমিত শাহ স্থির করেছেন বাংলা-সফরে তাঁর কর্মসূচি। সেই মোতাবেক তিনি বুধবার বেলা ১১টা কলকাতায় পা রাখছেন।
অমিত শাহের বিমান বেলা ১১টা নাগাদ দমদমের নেতাজি সুভাষচন্দ্রবসু বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে তিনি সরাসরি যাবে এক্সাইডে পোর্ট ট্রাস্টের অতিথি নিবাসে। এরপর লাঞ্চ সেরেই বিকেল চারটেয় হাওড়ার শরৎ সদনে বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ।
সন্ধ্যা সাড়ে পাঁচটায় অমিত শাহ রাজ্যের বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবেন কলকাতার জিডি বিড়লা সভাগারে। এরপর সন্ধ্যা সাতটায় আরএসএসের বিস্তারকদের সঙ্গে জাদুঘরে তাঁর বৈঠক রয়েছে। এরপর ফিরে যাবেন পোর্টটাস্টের অতিথি নিবাসে। সেখানেই রাতে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
বৃহস্পতিবার ব্যস্ত কর্মসূচি অমিত শাহের। কলকাতা ছেড়ে তিনি যাবেন জেলা সফরে। তার নজরে বীরভূম ও পুরুলিয়া। এই দুই জেলা সফরে অমিত শাহ রওনা দেবেন বৃহস্পতিবার সকাল সাড়ে ন'টায়। বেলা ১১টায় তারাপীঠ মন্দিরে পৌঁছে পুজো দেবেন তিনি।
তারপর সাড়ে ১২টা নাগাদ তিনি জেলা নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সারবেন দুপুরের খাওয়া। এরপর পৌণে দু'টো নাগাদ তিনি পুরুলিয়া পৌঁছবেন তিনিষ সেখানে বলরামপুরের মাঠে জনসভা করবেন অমিত শাহ। এই সভা শেষ করেই তিনি কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন।












Click it and Unblock the Notifications