গুজরাটের পরই বাংলা! পঞ্চায়েতের ঘুঁটি সাজাতে আসছেন অমিত, কী দায়িত্ব মুকুলকে

মুকুলের আগমনের পর বিজেপির নজরে বাংলার গ্রাম। তৃণমূলকে চ্যালেঞ্জ দিয়ে রাজ্যে ঘুঁটি সাজাতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

এবার শুধুমাত্র বাংলাকেই ফোকাস করবে বিজেপি। স্রেফ গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের অপেক্ষা। তারপরই বিজেপি নেতৃত্বে ঝাঁপিয়ে পড়বে বাংলা দখলে। আপাতত বিজেপির নজরে বাংলার গ্রাম। তৃণমূলকে চ্যালেঞ্জ দিয়ে রাজ্যে ঘুঁটি সাজাতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আসন্ন পঞ্চায়েতে মুকুল রায়কে নিয়ে তাঁর নির্দিষ্ট পরিকল্পনার কথাও জানাবেন তিনি।

গুজরাটের পরই বাংলা! পঞ্চায়েতের ঘুঁটি সাজাতে আসছেন অমিত, কী দায়িত্ব মুকুলকে

পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন আগ্রাসী। যেভাবেই হোক পশ্চিমবঙ্গে বিস্তার লাভ করতে চাইছেন মোদী-শাহরা। সেজন্য মুকুল রায়কেই ভরসা করছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাই বাংলায় দলের সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিতে কালক্ষেপ করতে চাইছেন না অমিত শাহ-রা। গুজরাটের ফল প্রকাশের পরই আগামী মাসেই তিনি বাংলায় আসার পরিকল্পনা কষে ফেলছেন।

বিজেপির বাংলা নেতৃত্ব জানিয়েছিল জানুয়ারি মাসে আসবেন অমিত শাহ। কিন্তু জরুরি ভিত্তিতে সেই সময় এগিয়ে এসেছে আরও এক মাস। অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝিই তিনি আসতে পারেন বাংলায়। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর হঠাৎ করেই পঞ্চায়েক ভোটও যে বিজেপির লক্ষ্য হয়ে উঠেছে, তা প্রমাণিত এই অমিত শাহের বাংলা-সফর এগিয়ে আসায়।

যদিও এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বদের কথায় বিষয়টি চূড়ান্ত হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। অমিত শাহ রাজ্যে নেতৃত্বের সঙ্গে মূলত পর্যালোচনা বৈঠক করবেন। মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতা তাঁরা কীভাবে কাজে লাগাবেন, তার রূপরেখা দেবেন এই বাংলা সফরে।

রাজনৈতিক মহল মনে করছে, মুকুল রায় দলে আসার পরে হঠাৎই বিজেপিতে জোয়ার এসেছে। সেই জোয়ার কাজে লাগাতেই পঞ্চায়েতকে পাখির চোখ করে বাংলা জয়ের লক্ষ্য স্থির করতে চাইছেন অমিত শাহ। বিজেপি শীর্ষ নেতৃত্ব মনে করছে, জানুয়ারি মাসে গেলে অনেক দেরি হয়ে যাবে। পঞ্চায়েত ভোটে সুফল পেতে তাই আগেভাগেই ঝাঁপাতে চাইছে বিজেপি। কোনওভাবেই সময় নষ্ট করতে নারাজ বঙ্গ বিজেপিও। রাজ্যে গৃহীত কর্মসূচিগুলি কতখানি সফল করতে পেরেছে বঙ্গ-নেতৃত্ব তাও খতিয়ে দেখবেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+