মমতা-প্রশাসনের ছাড়পত্র, এনআরসি-বিতর্কের মাঝেই বাংলায় আসছেন অমিত শাহ
অবশেষে কলকাতায় অমিত শাহের সভার অনুমতি মিলল। তবে রানি রাসমণি রোডে নয়, আগামী ১১ আগস্ট বিজেপি সভাপতির সভা হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে।
অবশেষে কলকাতায় অমিত শাহের সভার অনুমতি মিলল। তবে রানি রাসমণি রোডে নয়, আগামী ১১ আগস্ট বিজেপি সভাপতির সভা হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। কলকাতা পুলিশ এদিন স্পষ্ট করে দিয়েছে বিজেপি সভার অনুমোদনের বিষয়টি। পুলিশ জানিয়েছে, মোট পাঁচটি জায়গার নাম দেওয়া হয়েছিল বিজেপির তরফে। তার মধ্যে প্রথম নামটি ছিল রানি রাসমণি অ্যাভিনিউ, এরপরই দ্বিতীয় নামটিতে অনুমোদন দেওয়া হয়।

বিজেপির অভিযোগ ছিল, আগে থেকে আবেদন করা সত্ত্বেও ১১ অগাস্ট কলকাতার রানি রাসমণি রোডে তাদের সভার অনুমতি দেয়নি পুলিশ। বিষয়টি নিয়ে বিজেপি হাইকোর্টেও যেতে পারে বলে জানিয়েছিল। কলকাতা পুলিশ প্রত্যুত্তরে জানিয়েছিল, রানি রাসমণি রোডে আগে থেকেই সভার জন্য অনুমতি চেয়ে রেখেছিল কংগ্রেস। সেই জন্য বিজেপিকে ওই দিন সভার জন্য অনুমতি দেওয়া সম্ভব হয়নি।
তারপর যুব মোর্চার তরফে ফের কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হয়। তখনই পাঁচটি নাম জানানো হয়। সেই নামের মধ্যে থেকে প্রথম নামটি প্রথমেই বাদ গিয়েছিল। দ্বিতীয় নাম চিল মেয়ো রোড। কলকাতা পুলিশ জানায়, মেয়ো রোডে সভার অনুমোদনে কোনও সমস্যা নেই। সেইমতো রানি রাসমণির পরিবর্তে মেয়ো রোডে অমিত শাহের সভা স্থির হয়।
এবার অমিত শাহের সভার অনুমতি নিয়ে বিজেপি দুভাগ হয়ে গিয়েছিল। এক পক্ষ চাইছিল বিকল্প জায়গায় সভা করতে, অন্য পক্ষ চাইছিল রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে যেতে। শেষপর্যন্ত বিকল্প নামেই সহমত হয় রাজ্য বিজেপি। অমিত শাহের সভার জন্য বিকল্প স্থান নিয়ে চিন্তাভাবনা করার পরই মেয়ো রোড চূড়ান্ত হয়।
উল্লেখ্য, অমিত শাহের রাজ্য সফরের দিন আগেই পরিবর্তিত হয়েছিল। ৩ অগাস্টের পরিবর্তে ১১ অগাস্ট তিনি রাজ্যে আসবেন বলে স্থির হয়। শেষমেশ সেই দিনটির সভার জায়গা নিয়েও সমস্যা মিটল। এখন আর কোনও সমস্যা নেই বিজেপির সর্বভারতীয় সভাপতির কলকাতা সফর নিয়ে।












Click it and Unblock the Notifications