বিজেপি মমতা বিরোধী! নাগরিকপঞ্জি নিয়ে অমিত শাহ স্পষ্ট করলেন 'শরণার্থী'-র সংজ্ঞা

পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের হিন্দু শরণার্থীদের পাশে বিজেপি। নাগরিক পঞ্জির নামে শরণার্থীদের কাউকে ফেরত দেওয়া হবে না। মেয়ো রোডে বিজেপির যুব মোর্চার সভা থেকে দলের অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ।

পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের হিন্দু শরণার্থীদের পাশে বিজেপি। নাগরিক পঞ্জির নামে শরণার্থীদের কাউকে ফেরত দেওয়া হবে না। মেয়ো রোডে বিজেপির যুব মোর্চার সভা থেকে দলের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহ। বিদেশি অনুপ্রবেশকারীদের বিতরণের জন্যই নাগরিক পঞ্জি বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

অনুপ্রবেশকারীরা শরণার্থীদের থেকে আলাদা

অনুপ্রবেশকারীরা শরণার্থীদের থেকে আলাদা

নাগরিক পঞ্জি নিয়ে অনুপ্রবেশকারী আর শরণার্থীদের আলাদা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মেয়ো রোডের সভা থেকে তিনি বলেন, পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে আগত হিন্দুরা শরণার্থী। একইসঙ্গে তিনি জানান, বিদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়ণের জন্যই নাগরিক পঞ্জি তৈরি করা হচ্ছে।

নাগরিকপঞ্জি নিয়ে মমতাকে চ্যালেঞ্জ

নাগরিকপঞ্জি নিয়ে মমতাকে চ্যালেঞ্জ

মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকপঞ্জি নিয়ে যতই বাধা দিন না কেন, এই কাজ শেষ করা হবে। অনুপ্রবেশকারীরা আগে বামেদের ভোট দিত, এখন তারা তৃণমূলকে ভোট দেয় বলেও দাবি করেছেন অমিত শাহ। ২০০৫ সালে সংসদে নিজেই অনুপ্রবেশকারীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলার কথাও এদিনের সভায় তুলে ধরেন অমিত শাহ।

বিজেপি বাংলা বিরোধী নয়, বললেন অমিত

বিজেপি বাংলা বিরোধী নয়, বললেন অমিত

মেয়ো রোডের সমাবেশ থেকে অমিত শাহ বলেন, বিজেপি বাংলা বিরোধী নয়। মমতা বিরোধী। নাগরিক পঞ্জি নিয়ে জেলায় জেলায় ইতিমধ্যের প্রচার শুরু করেছে তৃণমূল। সেখানে অসমের নাগরিকপঞ্জিতে নাম না থাকা বাঙালিদের কথা তুলে ধরা হচ্ছে। অনুমান সেই দিক থেকেই বিজেপির অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ।

মমতার সরকারকে উৎখাতের ডাক

মমতার সরকারকে উৎখাতের ডাক

নিজের ভাষণের শুরুতেই মমতার সরকারকে উৎখাতের ডাক দেন অমিত শাহ। বলেন সমাবেশ বন্ধ করতে চক্রান্ত করা হয়েছে। মেয়ো রোডের ভিড় থেকে, তাঁর দাবি ভিড় বলছে বাংলায় পরিবর্তন হবেই। বাংলার সব জেলায় গণতন্ত্রের আওয়াজ পৌঁছবে বলে আশা প্রকাশ করেন অমিত শাহ। যত মুখ বন্ধ করার চেষ্টা হবে, ততই আওয়াজ জোরদার হবে বলে মন্তব্য করেছেন অমিত শাহ।

সিন্ডিকেট নিয়ে তোপ

সিন্ডিকেট নিয়ে তোপ

মেয়ো রোডের সভা থেকে সিন্ডিকেট নিয়েও তোপ দাগেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতির অভিযোগ, কেন্দ্রের উন্নয়নের টাকা হজম করে দিয়েছে সিন্ডিকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+