বিজেপির কর্মসূচিতে রথের রশি নিজের হাতেই রাখছেন অমিত, নির্দেশ ভিডিও কনফারেন্স

বিজেপির রথযাত্রার অনুমতি মিলতে চলেছে- এমন আভাস পাওয়ার পর কর্মসূচির বাস্তব রূপায়ণে রাশ নিজের হাতে রাখতে চাইছেন অমিত শাহ।

বিজেপির রথযাত্রার অনুমতি মিলতে চলেছে- এমন আভাস পাওয়ার পর কর্মসূচির বাস্তব রূপায়ণে রাশ নিজের হাতে রাখতে চাইছেন অমিত শাহ। রাজ্য যে শর্তসাপেক্ষে বিজেপিকে অনুমতি দিতে চলেছে তা বিবেচনা করে বিজেপির চূড়ান্ত সিদ্ধান্ত হবে অমিত শাহের সঙ্গে ভিডিও কনফারেন্সের পরই। মোট কথা সর্বভারতীয় সভাপতিই সিদ্ধান্ত নেবেন রথযাত্রার ব্যাপারে।

ভিডিও কনফারেন্স নির্দেশ দেবেন অমিত

ভিডিও কনফারেন্স নির্দেশ দেবেন অমিত

শনিবারই রাজ্য সরকারের সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত। সেই চিঠি পাওয়ার পরই অমিত শাহের সঙ্গে ভিডিও কনফারেন্স হবে। দিল্লি থেকে রাজ্য বিজেপি নেৃতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলবেন সভাপতি। তিনি রাজ্য নেতাদের মতামত জানার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

বিকল্প প্ল্যানিং তৈরি বঙ্গ নেতৃত্বের

বিকল্প প্ল্যানিং তৈরি বঙ্গ নেতৃত্বের

বিজেপির পক্ষ থেকে পাল্টা চিঠি দিয়েই জবাব দেওয়া হবে। বিজেপির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক করেছে। রাজ্য নেতৃত্বের সেই মত এবার ভিডিও কনফারেন্স জানানো হবে সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে। রাজ্য রথযাত্রার রুট নিয়ে বড়সড় কোনও পরিবর্তনের পরামর্শ দিলে বিকল্প প্ল্যানিংও তৈরি আছে বিজেপির।

আপত্তি দেখে বিকল্প প্ল্যানিং তৈরি

আপত্তি দেখে বিকল্প প্ল্যানিং তৈরি

সেই বিকল্প প্ল্যানিংয়ের ব্যাপারটিও চূড়ান্ত করবেন সর্বভারতীয় সভাপতি। কারণ, রাজ্য তাঁদের কয়েকটি বিষয়ে আপত্তি রয়েছে বলে জানাতে পারেন। প্রথমত রাজ্য প্রশাসনের রথযাত্রা কথায়ে আপত্তি রয়েছে। রাজনৈতিক কর্মসূচি হতেই পারে। সেক্ষেত্রে যদি গণতন্ত্র বাঁচাও যাত্রা হয়, আপত্তি নেই রাজ্য প্রশাসনের। এ ব্যাপারটি নিয়ে বিজেপিরও আপত্তি নেই বলেই জানা গিয়েছে।

কর্মসূচির দিনক্ষণ নিয়ে জটিলতা

কর্মসূচির দিনক্ষণ নিয়ে জটিলতা

রাজ্য প্রশাসনের প্রস্তাব ৪২ দিন ধরে দীর্ঘ কর্মসূচির অনুমোদেন দেওয়া সম্ভব নয়। ৪২ দিনের কর্মসূচিকে ১৪ দিনের মধ্যে সীমাবদ্ধ করতে হবে। তার কারণ হিসেবে প্রশাসন সূত্রে জানানো হয়েছে সামনেই বড়দিনের উৎসব রয়েছে ২৫ থেকে ৩১ ডিসেম্বর। রয়েছে গঙ্গাসাগর মেলা, তার আগে কর্মসূচি শেষ করতে হবে। বিজেপি এই বিষয়টি নাও মানতে পারে। সেক্ষেত্রে কী হবে বিকল্প প্ল্যানিং, তা নির্দেশ দেবেন অমিত শাহ।

রথযাত্রার রুট নিয়ে জট

রথযাত্রার রুট নিয়ে জট

রথযাত্রা কোন পথে হবে, তা নিয়ে জট তৈরি হতে পারে রাজ্য প্রশাসেনর অনুমতি প্রদানের পর। সেক্ষেত্রে বিজেপি কী করব, তা নিয়ে আলোচনা হবে। রাজ্য প্রশাসন পরামর্শ দিয়েছে, কিছু কিছু জায়গা এড়িয়ে যেতে হবে বিজেপিকে। কারণ, ওই জায়গা স্পর্শকাতর। সেখান দিয়ে রথযাত্রা হলে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তা আদৌ বিজেপি মানবে কি না, তা স্পষ্ট হবে অমিতের ভিডিও কনফারেন্সের পর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+