'পদ্মাবত' নিয়ে বিস্ফোরক রূপা গাঙ্গুলি
পদ্মবত নিয়ে বিস্ফোরক বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। হিন্দি বলয় বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যা হচ্ছে সবটাই রাজনীতি বলে অভিযোগ করেছেন তিনি।
পদ্মবত নিয়ে বিস্ফোরক বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। হিন্দি বলয় বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যা হচ্ছে সবটাই রাজনীতি বলে অভিযোগ করেছেন তিনি।

দীর্ঘদিন মিডিয়ার সামনে দেখা যায়নি তাঁকে। প্রত্যক্ষ করেছেন রাজপুত করণী সেনার আন্দোলন। কোথাও স্কুলবাসে ভাঙচুর, কোথাও মাল্টিপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে। উত্তপ্ত হয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্র, মোদীর রাজ্য গুজরাত, বসুন্ধরার রাজস্থান, হরিয়ানা কিংবা যোগীর উত্তর প্রদেশ। বাদ যায়নি নীতীশ কুমারের পাটনাও। তবে রাজ্যগুলিতে পদ্মবত নিয়ে যে হিংসার ঘটনা ঘটেছে, তার পিছনে সবটাই রাজনীতি বলে নিজের মত প্রকাশ করেছেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। রাজ্যগুলিতে পদ্মাবত নিয়ে বিভিন্ন ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

আটের দশকে মহাভারতে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করা বিজেপির এই সাংসদের অভিযোগ, আকাশে-বাতাশে, নিঃশ্বাসে-প্রশ্বাসে সবটাই রাজনীতি। তবে এটা তাঁর ব্যক্তিগত মত বলেও জানিয়েছেন রূপা।
হিংসা বন্ধ করতে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির আবেদন, দেখো না। ভাল না লাগলে দেখো না।
রূপা গাঙ্গুলির মতে, সবই আইনশৃঙ্খলার সমস্যা। যাঁরা এইসব গণ্ডগোলের পিছনে রয়েছেন, তাদের আইন অনুযায়ী সাজা দেওয়া উচিত বলেই মন্তব্য করেছেন রূপা গাঙ্গুলি।
রূপা গাঙ্গুলির এই মন্তব্য বিজেপি অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications