ভাইফোঁটায় দিলীপ ঘোষের বাড়িতে লকেট! দিলেন উপহারও
দিলীপ ঘোষকে ভাইফোঁটা দিলেন দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
দিলীপ ঘোষকে ভাইফোঁটা দিলেন দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সকাল বেলায় সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সল্টলেকের সিএল ব্লকের বাড়িতে দাদা দিলীপকে ফোঁটা দিতে আসেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রীতি মেনে দাদাকে ফোঁটা দেন। উপহার হিসাবে তুলে জওহর কোট তুলে দেন লকেট।

দিলীপ ঘোষ জানান, সোমবার রাতেই তাঁকে ভাইফোঁটা দিয়েছেন মামাতো বোন। সেই উপলক্ষে নিজের মার সঙ্গেও দেখা হয়েছে।
তবে এদিন সকালে লকেট চট্টোপাধ্যায়ের ভাইফোঁটায় খুঁশি দিলীপ ঘোষ। নিজেই জানিয়েছেন, উপহার হিসেবে লকেট দিয়েছেন জওহর কোট।












Click it and Unblock the Notifications