Abhijit Gangopadhyay: বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঙ্কটজনক, নিয়ে যাওয়ার পরিকল্পনা দিল্লি এইমসে

কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দলীয় সূত্রে খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লিতে নিয়ে গিয়ে এইমস হাসপাতালে ভর্তি করানো হতে পারে। এই মুহূর্তে তিনি আইসিইউতে রয়েছেন এবং অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখনও বেশ সঙ্কটজনক।

বিজেপি নেতৃত্ব কলকাতা থেকে এয়ারলিফ্ট করে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। তিনি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং 'গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেপসিস'-এ আক্রান্ত। গত শনিবার থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

বিজেপি সূত্রে আরও খবর, যেদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করানো হয়, সেদিনই প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে তাঁর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং যে কোনও প্রয়োজনে পিএমও পাশে থাকবে বলে জানানো হয়।

বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, "অভিজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কট কাটেনি। তাঁকে আইসিইউতে অতিরিক্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে।" বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে, যাঁরা তাঁর স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ সবস্তরে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর পরিবার, বন্ধু এবং রাজনৈতিক সহকর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+