বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি, উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপি বিধায়কদের

বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি, উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপি বিধায়কদের

বগটুই কাণ্ড নিয়ে ফের উত্তাল রাজ্য বিধানসভা। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিধানসভা কক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। তারপরেই তাঁরা বিধানসভায় ওয়াক আউট করেন। রামপুরহাট ইস্যুতে বিধানসভায় আলোচনার দাবি জানিয়েছেন তাঁরা।

আজও উত্তাল বিধানসভা

আজও উত্তাল বিধানসভা

আজও উত্তাল হয়ে উঠেছিল বিধানসভা। অধিবেশন শুরুর পরেই বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন তাঁরা। সেই সঙ্গে রামরপুরহাট ইস্যুতে রাজ্য বিধানসভায় আলোচনা দাবি করেন বিজেপি বিধায়করা। স্পিকার তাঁদের জানান, মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে গিয়ে কী বলেছেন কী নির্দেশ দিয়েছেন সেকথা সকলেই জানেন। তাঁদের আর নতুন করে কিছু বলার বা জানানোর নেই। একারণেই তাঁরা অশান্তি তৈরি করছেন।

বিধানসভায় ওয়াক আউট

বিধানসভায় ওয়াক আউট

বিধানসভা কক্ষে ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর পর বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। বাইরে বেরিয়ে এসে বিজেপি বিধায়করা দাবি করেছেন তাঁরা রামপুরহাট ইস্যুতে বিধানসভায় আলোচনা চান। সরকার পক্ষ যতক্ষণ না তাঁদের দাবি মানছেন তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন। এবং প্রয়োজনে বিধানসভা অধিবেশন বয়কট করবেন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গতকাল একই দাবিতে বিধানসভায় ওয়াকআউট করেছিলেন।

সিবিআই তদন্তের নির্দেশ

সিবিআই তদন্তের নির্দেশ

বিধানসভা অধিবেশনে বিক্ষোভ দেখানোর কিছু আগেই কলকাতা হাইকোর্ট বগটুই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যের গঠিত সিট আর তদন্ত করবে না। পুরো ঘটনা তদন্ত করবে সিবিআই। হাইকোর্টের নজরদারিতে হবে তদন্ত। সেই সঙ্গে ৭ এপ্রিের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সিটকে যাবতীয় কেস ডাইরি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় গ্রেফতার হওয়া অপরাধীদেরও সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাগত জানাল বিজেপি

স্বাগত জানাল বিজেপি

বগটুই ঘটনার পর প্রথম বিজেপি আদালতে মামলা করার উদ্যোগ নিয়েছিল। তারপরেই কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা গ্রহনের অনুমতি দেয়। হাইকোর্টের সিবিআই তদন্তের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল বগটুই যাওয়ার পথে তাঁদের প্রবল বাধার মুখে পড়তে হয়েছিল। তাই নিয়ে মমতা সরকারকে নিশানা করেছিলেন সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস তাঁদের ঘটনাস্থলে পৌঁছতে বাধা তৈরি করছে।

সমর্থন বামেদের

সমর্থন বামেদের

সিবিআই তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানিেছ বাম-কংগ্রেসও। মুখ্যমন্ত্রী রামপুরহাটে গিয়ে দোষীদের গ্রেফতার করিয়েছেন। এর থেকেই প্রমাণিত ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। এমনই দাবি করেছেন নওশাদ সিদ্দিকি। আজ নওশাদ সিদ্দিকি বগটুই গ্রামে গিয়েছেন। সেখানে স্বজনহারাদের সঙ্গে কথা বলেছেন। বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, রাজ্য পুলিশ তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক, এটাই আমরা চাই। গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেছিলেন, বগটুইয়ের ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+