West Bengal Assembly: বিধানসভায় হইচই, সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, অধ্যক্ষর সঙ্গে বিবাদে জড়ালেন শুভেন্দুও

রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কদের হট্টগোলের অভিযোগ এবং পরে চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার ঘটনা ঘটেছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করা পরেো বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। যার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।

বিধানসভায় শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার সূত্রপাত বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর একটি বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ওই চার বিধায়ককে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করার নির্দেশ দেন।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মার্শালদের নির্দেশ দেন সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার জন্য। এই সময় মার্শালদের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি শুরু হয়। এমনকী হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয় বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলার পর বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন।

যে চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওঁরাও এবং দীপক বর্মন।

কিছু দিন আগে বিধানসভার অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কেরা রাজ্যের মন্ত্রীর বক্তব্য না শুনেই বেরিয়ে যান। সেই ঘটনার প্রেক্ষিতে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী সহ অন্যান্য বিজেপি বিধায়কদের সেই দিনের বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন স্পিকার। এদিন অধিবেশন শুরু হওয়ার পর স্পিকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি-র তোলা প্রশ্নের জবাব দিচ্ছিলেন। সেই সময় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

অধ্যক্ষ তাঁদের বার বার সতর্ক করা সত্ত্বেও বিজেপি বিধায়করা শান্ত হননি এবং ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। এর পরেই চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। এই সময় শাসক দলের বিধায়করা নিজেদের আসনেই বসে ছিলেন। এই ঘটনার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় পৌঁছন। তিনি দলীয় বিধায়কদের থেকে ঘটনাটি শুনে স্পিকারের কাছে যান। সেখানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় সহ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বিরোধী দলনেতার তর্কাতর্কি শুরু হয়। অধ্যক্ষের হাতে তিনি মার্শালদের টানাটানির সময় ভেঙে যাওয়া বিজেপি বিধায়কদের চশমা-হাত ঘড়ি দিয়ে এসেছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+