বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন? ‘ছবি’ প্রকাশ্যে আসার পর ইঙ্গিতপূর্ণ ভিডিও পোস্ট হিরণের

বিজেপি ছেড়ে ফের কি তৃণমূলে ফিরছেন হিরণ? এই খবর নিয়ে যখন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে, তখন হিরণ চট্টোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হল এক ইঙ্গিতপূর্ণ ভিডিও।

বিজেপি ছেড়ে ফের কি তৃণমূলে ফিরছেন হিরণ? এই খবর নিয়ে যখন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে, তখন হিরণ চট্টোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হল এক ইঙ্গিতপূর্ণ ভিডিও। বিজেপির খড়গপুর সদরের বিধায়ককে নিয়ে রাজ্য রাজনীতিতে আবারও শুরু হয়েছে জোর চর্চা।

১০ জানুয়ারি বিজেপির দুই বিধায়ক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়ে বৈঠক করেন বলে গুঞ্জন ছড়ায়। তারপর বিজেপির খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ও তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতির একটি ছবি সামনে আসে।

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন? ‘ছবি’র পর ভিডিও পোস্ট

ওই ছবি সামনে আসার পর হিরণের তৃণমূলে ঘরওয়াপসি নিয়ে জল্পনা দ্বিগুণ বে়ড়ে যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হয়, হিরণের তৃণমূলে ঘরওয়াপসি শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের দাবি, যে ছবি সামনে এসেছে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের। এবং ওই ছবি ১০ জানুয়ারির।

তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতি দাবি করেন, আমি আর কী বলব ছবি কথা বলবে। ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কে গিয়েছিলেন তার একটা ছবি প্রকাশ পেয়েছে, বাকি ছবি এখনও প্রকাশ পায়নি। সেই ছবিতে আরও অনেকেই রয়েছে।

অজিত মাইতি ওই ছবি প্রকাশ হওয়ার আগে বলেছিলেন অভিষেকের সঙ্গে যাঁরা বৈঠক করেন তাঁদের মধ্যে ছিলেন পশ্চিম মেদিনীপুরের এক বিজেপি বিধায়ক। তবে কে ছিলেন, তাঁর নাম সেদিনও বলেননি, এদিনও বলেননি। এদিন আর একটি তাৎপর্যপূর্ণ কথা বলেন অজিতবাবু। তিনি বলেন, বিজেপি তাঁদের দলকে ধরে রাখতে পারবে না।

সূত্রের খবর ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে প্রায় ৪০ মিনিট ছিলেন বিজেপি বিধায়করা। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে গিয়েছিলেন হিরণ। আবার তিনি হিরণকে বিমানবন্দরে পৌঁছে দেন বলেও সূত্রের খবর। আরেক বিজেপি বিধায়ক ছাড়াও বৈঠকে ছিলেন কয়েকজন বিজেপি নেত্রীও।

হিরণ চট্টোপাধ্যায় ছবি সামনে আসায় তাঁকে নিয়ে সবথেকে বেশি জল্পনা ও গুঞ্জন চলছে। এই অবস্থায় হিরণ চট্টোপাধ্যায় আবার একটি ইঙ্গিতপূর্ণ ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে হিরণ কাঁথির একটি জনসভা থেকে জয় শ্রীরাম ধ্বনি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন।

হিরণকে নিয়ে এই যে জল্পনা ও ঘটনাপ্রবাহ চলছে, তার ফলশ্রুতিতে তৃণমূল আবার দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বিবাদের ঘটনাকে সামনে এনেছে। সেই বিবাদকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী হিরণকে ব্যবহার করতে পারেন বলে এক বাতাবরণ তৈরি করা হয়েছে। সেই অভিযোগ ফলাও করে করছেন অজিন মাইতি স্বয়ং।

এদিকে হিরণ চট্টোপাধ্যায় ও অজিত মাইতির ছবি প্রকাশ্যে আসার পর বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য সাফ জানিয়েছেন, আমরা ওই ছবি নিয়ে একেবারেই ভাবিত নয়। এদিন বিজেপির কার্যকারিনী বৈঠকে হিরণ ছিলেন না, কারণ তিনি আমন্ত্রিত ছিলেন না। এদিন বিজেপির পদাধিকারীদের বৈঠক ছিল এটি। আর হিরণ বিদেশ যাচ্ছেন, তাই তাঁর এই বৈঠকে থাকার কোনও সম্ভাবনাও ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+