প্রভাবশালী মন্ত্রীর ঘরের সামনে বিজেপি বিধায়ক! তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে

শুভ্রাংশু রায়, সুনীল সিং সহ উত্তর ২৪ পরগনার ৩ বিধায়ক তৃণমূলে ফিরতে চান। এই খবর ছড়িয়েছিল কয়েকদিন আগে।

শুভ্রাংশু রায়, সুনীল সিং সহ উত্তর ২৪ পরগনার ৩ বিধায়ক তৃণমূলে ফিরতে চান। এই খবর ছড়িয়েছিল কয়েকদিন আগে। আপাতত শুভ্রাংশু না বলে দিলেও নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিংকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তাঁকে বিধানসভায় উত্তর ২৪ পরগনা তৃণমূল জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের সামনে দেখা যাওয়ায় জল্পনা আরও তীব্র হয়েছে। যদিও সুনীল সিংয়ের দাবি তিনি দলবদলের জন্য সেখানে যাননি।

লোকসভা ভোটের পরেই বিজেপিতে যোগ

লোকসভা ভোটের পরেই বিজেপিতে যোগ

লোকসভা ভোটের পরে বিজেপিতে যোগদানের জোয়ার এসেছিল উত্তর ২৩ পরগনায়। সেই সময় অর্জুন সিং-এর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁরই আত্মীয় সুনীল সিং। তিনি সেই সময় একইসঙ্গে নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক এবং গাড়ুলিয়া পুরসভার চেয়ারম্যান ছিলেন। সেই সময় গাড়ুলিয়া পুরসভা গিয়েছিল বিজেপির দখলে।

অক্টোবরে গারুলিয়া দখলে আনে তৃণমূল

অক্টোবরে গারুলিয়া দখলে আনে তৃণমূল

অক্টোবরে গারুলিয়া পুরসভা তৃণমূলের দখলে আসে। গারুলিয়া পুরসভার ২১ টি আসনের মধ্যে বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে ১৩ টি ওয়ার্ড। লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিয়েছিলেন ১২ জন কাউন্সিলর। পরে বিজেপি থেকে তৃণমূলে ফিরে যান চারজন। ফলে পুরসভা ফের তৃণমূলের দখলে যায়।

জ্যোতিপ্রিয়র ঘরের সামনে সুনীল সিং

জ্যোতিপ্রিয়র ঘরের সামনে সুনীল সিং

উত্তর ২৪ পরগনার তিন বিজেপি বিধায়কের দলবদল নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সেই সময় তাঁদেরই একজনকে দেখতে পাওয়া গেল বিধানসভায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের সামনে। তৃণমূল সূত্রের দাবি, দলের ফিরতে চান সুনীল। তবে তৃণমূলের তরফে তাঁকে না বলে দেওয়া হয়েছে।

সুনীল সিং দিলেন সাফাই

সুনীল সিং দিলেন সাফাই

যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের সামনে তাঁকে দেখতে পাওয়া নিয়ে সাফাই দিয়েছেন সুনীল সিং। তিনি বলেছেন, বন্ধুর জন্য মন্ত্রীর কাছে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+