মরা পর্যন্ত TRP নামাতে পারবি না! 'প্রজাপতি' বিতর্কে মিঠুন চক্রবর্তীর মুখে এলি-তেলি-গঙ্গারাম

সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এদিন সকালে সেখানে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বেলার দিকে আগরতলায় যাচ্ছেন অভিনেতা থেকে বিজেপি নেতা হওয়া মিঠুন চক্রবর্তী। এদিন সকালে তিনি কলকাতায় আসেন।

সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এদিন সকালে সেখানে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বেলার দিকে আগরতলায় যাচ্ছেন অভিনেতা থেকে বিজেপি নেতা হওয়া মিঠুন চক্রবর্তী। এদিন সকালে তিনি কলকাতায় আসেন। কলকাতা বিমানবন্দরে তিনি জানিয়েছেন, ত্রিপুরায় যাওয়ার আগে তিনি কোনও কথা বলবেন না। দিল্লি থেকে তাঁকে যেতে বলায় তিনি সেখানে যাচ্ছেন বলেও জানান মিঠুন।

 কুণাল ঘোষকে কটাক্ষ

কুণাল ঘোষকে কটাক্ষ

মিঠুন চক্রবর্তীকে এদিন কুণাল ঘোষের করা মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। সেই সময় কুণাল ঘোষ বলেন, এইসব এলি-তেলিদের নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। মূলত প্রজাপতি চলচ্চিত্রে তাঁর অভিনয় নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এব্যাপারে নাম না করে তিনি বলেন, তোরা তো চেয়েছিলিস টিআরপি নামাতে। আর মরা পর্যন্ত পারবি না। এটা কি কুণাল ঘোষকে জবাব দিলেন? প্রশ্নের উত্তরে তিনি ফের বলেন, এলি-তেলি-গঙ্গারামদের কথার জবাব তিনি দেবেন না বলেও জানান।

কী বলেছিলেন কুণাল ঘোষ

কী বলেছিলেন কুণাল ঘোষ

দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি ছবিটি নন্দনে পরিবেশনের জায়গা পায়নি। যা নিয়ে চলে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ ছিল মিঠুন বিজেপি করেন বলেই ছবিটির জায়গা হয়নি নন্দনে। যার জবাব দিতে গিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দেব ভাল ছেলে, কিন্তু মিঠুনদার জন্যই ছবি ডুবেছে। প্রজাপতি ছবির সঙ্গে টনিক ছবির তুলনা করে তিনি বলেছিলেন পরান বন্দ্যোপাধ্যায় দশ গোল দিয়েছেন। এই বিতর্কের মধ্যে পড়ে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব জানিয়ে গেন ফের সুযোগ এলে তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে সিনেমা করবেন। কেননা দুই জগতকে তিনি আলাদা করে দেখেন।

ত্রিপুরায় প্রচারে মিঠুন

ত্রিপুরায় প্রচারে মিঠুন

এদিন কলকাতা বিমানবন্দরে মিঠুন চক্রবর্তী বলেন, তাঁকে দিল্লি থেকে বলা হয়েছে, তাই ত্রিপুরা যাচ্ছে। তবে সেখানকার প্রচার নিয়ে কোনও কথাই এখন বলবেন না। প্রসঙ্গত মিঠুন চক্রবর্তী এদিন বিকেলে কলকাতা থেকে আগরতলা যাবেন। এদিন আগরতলায় কোনও কর্মসূচি থাকছে না। বুধবার ত্রিপুরার তেলিয়ামুড়ায় বিজয় সংকল্প মিছিলে অংশ নেবেন তিনি। বুধবারেই তিনি মজডলিশপুর মণ্ডলে জন বিশ্বাস যাত্রাতেও অংশ নেবেন।

ত্রিপুরায় জন বিশ্বাস যাত্রার উদ্বোধন করেছেন অমিত শাহ

ত্রিপুরায় জন বিশ্বাস যাত্রার উদ্বোধন করেছেন অমিত শাহ

দিন কয়েক আগে ত্রিপুরায় জন বিশ্বাস যাত্রার উদ্বোধন করেছন অমিত শাহ। সেখানেই এদিন প্রথমে শুভেন্দু অধিকারী অংশ নিচ্ছেন। বুধবার অংশ নেবেন মহাগুরু। এদিন ত্রিপুরায় যাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। বিজেপি সূত্রে খবর, তিন নেতার একসঙ্গে কোনও কর্মসূচি না থাকলেও বিকেলে এক জায়গায় মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+