লোকসভা নির্বাচনে ইভিএম-এ কারচুপির আশঙ্কা! হিসেব দিলেন তৃণমূল নেত্রী
লোকসভা নির্বাচনে ইভিএম-এ কারচুপি হতে পারে। নেতাজি ইন্ডোরে দলের কোর কমিটির বৈঠকে এমনই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর আশঙ্কা প্রায় ৪০ শতাংশ ইভিএম-এ কারচুপি হতে পারে
লোকসভা নির্বাচনে ইভিএম-এ কারচুপি হতে পারে। নেতাজি ইন্ডোরে দলের কোর কমিটির বৈঠকে এমনই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর আশঙ্কা প্রায় ৪০ শতাংশ ইভিএম-এ কারচুপি হতে পারে। বিষয়টি নিয়ে দলের কর্মীদের সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন তিনি।

তিনবার দেখতে হবে ইভিএম
একবার নয় তিনবার দেখে নিতে হবে ইভিএম। প্রত্যেকবারেই মেশিনে খেয়াল রাখতে হবে। কার্যত এমনই ভাষায় দলের কর্মীদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সতর্ক থাকতে হবে ভিভিপ্যাট মেশিন নিয়েও
ইভিএমের সঙ্গে যুক্ত থাকা ভিভিপ্যাট মেশিনও নিয়েও থাকতে হবে সতর্ক। দলের কর্মীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৪০% ইভিএম-এ কারচুপির আশঙ্কা
তৃণমূল নেত্রীর আশঙ্কা বিজেপি প্রায় ৪০% ইভিএম-এ কারচুপি করতে পারে।

বিজেপির প্রতিক্রিয়া
ভোট হবে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে। ফলে এখন থেকেই ভয় পাচ্ছেন তৃণমূল নেত্রী। কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহার।

কমিশন সূত্রের দাবি
নির্বাচন কমিশন সূত্রে খবর, তিনপর্বের পরীক্ষায় হয় রাজনৈতিকদলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে। পরীক্ষা করা হয় ১৬ টি বোতামই। আর প্রতিটি পর্বেই মকপোল করা হয়। এই মূহূর্তে চলছে প্রথম পর্বের পরীক্ষা।












Click it and Unblock the Notifications