Abhishek Banerjee: বিজেপির নেতারা পকেটমার, নারদা কাণ্ডে ফের শুভেন্দুকে গ্রেফতারের দাবি অভিষেকের
দলের নতুন পুরনোদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। অতীত থেকে শিক্ষা নিচ্ছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে সব কিছু শুধরে নেওয়া হবে। আরও একবার এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি গেলেন তিনি সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য।
তবে বিজেপিকে আক্রমণ করতেও তিনি এতটুকু রেওয়াত করেননি। নাম না করে শুভেন্দুকে আক্রমণ করেছেন। শুধু তাই নয়, বিজেপির নেতারা হলেন পকেটমার। এই কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে নারোদা কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছে।

সেই ঘটনা আরও একবার তিনি তুললেন। শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হচ্ছে না? সেই প্রশ্ন ফের অভিষেকের গলায়। শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হোক। তদন্তে আর যারা অভিযুক্ত তাদের ক্ষেত্রে ব্যবস্থা দেওয়া হবে। এই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও বললেন। বিজেপি চুরি করে ফাঁক করে দিয়েছে। যারা চুরি করে, তারাই এমন চোর বলে চিৎকার করে। এভাবেই আক্রমণ করলেন অভিষেক।
চার রাজ্যে বিধানসভা ফল প্রকাশিত হয়েছে। কংগ্রেস তিন রাজ্যে হেরে গিয়েছে। বিজেপি ও কংগ্রেসের ভোটের শতাংশের অনুপাত তেমন কিছুই নয়। মাত্র ২ শতাংশ ভোটের ব্যবধান রয়েছে বিজেপি কংগ্রেসের মধ্যে। তবে কংগ্রেসকে কিছু বিষয়ে শিক্ষা নিতে হবে। দলের ভেতরের গোলযোগ অবিলম্বে মেটাতে হবে। এমনই মনে করছেন অভিষেক।
২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস একাধিক লোকসভা আসন হারিয়েছিল। বিজেপি রাজ্যে বিশাল সংখ্যায় আসন জিতে ক্ষমতা বাড়িয়েছে। আরও একবার রাজ্যে লোকসভা ভোটের সময় চলে এসেছে। পুরনো ভুলত্রুটি শুধরে নেওয়ার কাজ চলছে। আরও বেশি করে এবার লড়াই হবে। অতীত থেকে অবশ্যই শিক্ষা নেওয়া হয়েছে। এমনই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
দলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। পুরনো তৃণমূল ও নতুন তৃণমূল দ্বন্দ্ব নিয়ে চাপানউতোড় হচ্ছে। সেই বিষয়ে প্রশ্ন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি এই বক্তব্য মানতে চাননি। নতুন তৃণমূল বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে। সামান্য আলোকপাত করেন তিনি। ২০২১ সালের সালের পর রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল। নতুন যাত্রা শুরু হয়। বহু মানুষ দলে যোগ দিতে থাকেন। তাই নতুন তৃণমূল বলা হয়েছিল।
নবীন ও প্রবীণদের মিলিয়েই তৃণমূল কংগ্রেস রয়েছে। সেভাবেই দল এগিয়ে যাবে। একথা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন অভিষেক। দলে সকলের প্রয়োজনীয়তা রয়েছে। আগামী দিনে দল চলবে সেভাবেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications