ড্যামেজ কন্ট্রোলে শোভন, আগামী সপ্তাহে ফের কলকাতায় বৈশাখীকে নিয়ে রোড শো বিজেপি নেতার

ড্যামেজ কন্ট্রোলে শোভন, আগামী সপ্তাহে ফের কলকাতায় বৈশাখীকে নিয়ে রোড শো বিজেপি নেতার

ফের পথে নামছেন শোভন চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহেই ফের শোভনের রোড শো কলকাতায় বিজেপি সূত্রে খবর। মূলক গত রোড শোয়ে যোগদান না করায় ড্যামেজ কন্ট্রোল করতেই তড়িঘড়ি নতুন রোড শো ঘোষণা বলে মনে করা হচ্ছে। তবে সেই রোড শোয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সম্ভভত বৈশাখী থাকবেন সেই রোড শোয়ে। শুধু কলকাতা নয় এরপর দক্ষিণ ২৪ পরগনাতেও একাধিক ব়্যালি করার কথা রয়েছে শোভনের। গতকাল শোভনের বাড়িতে সাংগঠনিক বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী সপ্তাহে রোড শো

আগামী সপ্তাহে রোড শো

শোভনের লঞ্চিং রোড শো একেবারে সুপার ফ্লপ হয়েছে। শোভন নিজেই হাজির হননি সেই রোড শোয়ে। কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়রা মিলে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। যাক বলে একেবারে মুখ পড়েছিল বিজেপির। তারপরেই শোভন-বৈশাখীকে নিয়ে কড়া হয় বিজেপি নেতৃত্ব। আগামী সপ্তাহে ফের ড্যামেজ কন্ট্রোলে রাস্তায় নামছেন শোভন। কলকাতায় রোড শো করবেন তিনি। এবারও বৈশাখীর থাকার সম্ভাবনা রয়েছে। তবে সেটা নিশ্চিত নয়।

মুখ পুড়েছে বিজেপির

মুখ পুড়েছে বিজেপির

শোভন বৈশাখীকে নিয়ে একেবারে নাজেহান অবস্থা বঙ্গ বিজেপির। কলকাতা পর্যবেক্ষকের দায়িত্বে বসানো হয়েছে শোভনকে। তারজন্যই রোড শোয়ের আয়োজন করেছিল বিজেপি। কিন্তু নির্ধারিত দিনেই ঘটে বিপত্তি। সকাল থেকেি বেঁকে বসেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বেলা পর্যন্ত গড়ায় সেই নাটক। শেষ পর্যন্ত নিজের রোড শোয়েই যাননি শোভন চট্টোপাধ্যায়। সামিল হননি বৈশাখীও। কৈলাশ বিজয়বর্গীয়দের নেতৃত্বে হয় ব়্যালি।

বৈশাখীর সাফাই

বৈশাখীর সাফাই

ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই টেলিভিশনের সামনে সাফাই দিতে হসেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি জানান প্রবল অসুস্থতার কারণেই সেদিন রোড শোয়ে সামিল হতে পারেননি তিনি। তাঁর অসুস্থতার কারণেই শোভন চট্টোপাধ্যায়ও যেতে রাজি হননি। এর জন্য তিনি ক্ষমা প্রার্থী তাঁর অনুগামীদের কাছে। তবে শীঘ্রই শোভন ফের রোড শো করবেন বলে জানিয়েছিলেন।

 রাতে সাংগঠনিক বৈঠক

রাতে সাংগঠনিক বৈঠক

বৈশাখীর সাফাইয়ের পরেই রাতে শোভনের বাড়িতে বিজেপির সাংগঠনিক বৈঠক হয়। তাতে ছিলেন দেবজিৎ সরকার সহ একাধিক নেতা। সেখানেই সম্ভবত রোড শো নিয়ে সিদ্ধান্ত হয়। শোভন-বৈশাখীকে বিজেপি কড়া বার্তা দিয়েছে বলেই মনে করছে রাজনৈিতক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+