BJP Bandh: কোলে মার্কেটে তুলকালাম, আটক সজল ঘোষ, গড়িয়াহাটে আটক অগ্নিমিত্রা পাল
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ ঘিরে তুলকালাম শহর কলকাতায়। সকাল থেকেই কলকাতা শহরে একাধিক জায়গায় বনধের সমর্থনে মিছিল করছিলেন বিজেপি নেতা কর্মীরা। সকালে শিয়ালদহ কোলে মার্কেটে বনধের সমর্থনে মিছিল করছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি হাত জোর করে এলাকার দোকানদারদের বনধ সমর্থন করার অনুরোধ জানান।
সেসময় সজল ঘোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হয়ে উঠলে পুলিশ রীতিমতো ধাওয়া করে সজল ঘোষকে। কোলে মার্কেট থেকে সজল ঘোষকে লেবুতলা পার্কের একটি বাড়িতে হাউস অ্যারেস্ট করা হয়। তারপরে সেখান থেকে তাঁকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বনধের সমর্থনে উস্কানিমূলক মন্তব্য করেছেন বিজেপি নেতা সেকারণেই তাঁকে আটক করা হয়।

তাঁরা অভিযোগ করেছেন শান্তিপূর্ণভাবেই বনধের সমর্থনে প্রচার চালাচ্ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। হাত জোর করে কোলে মার্কেটের দোকানীদের বনধ সমর্থন করার অনুরোধ জানাচ্ছিলেন। সেসময় তৃণমূল কংগ্রেস কর্মীরা উত্তেজনা ছড়ান। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

এদিকে গড়িয়াহাটেও সকাল থেকে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে সকালে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি বনধের সমর্থনে প্রচারে গেলে তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে দেখে বিক্ষোভ দেখান। পরে পুলিশ রূপা গাঙ্গুলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তারপরে গড়িয়াহাটে পৌঁছ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি হাতজোড় করে সেখানে বনধের সমর্থনে প্রচার চালাচ্ছিলেন। পুলিশ তাঁকে জোর করে সেখান থেকে আটক করে নিয়ে যায়।

Click it and Unblock the Notifications