বিজেপির ডোর টু ডোর ক্যাম্পেনে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বুঝে নেওয়ার হুঁশিয়ারি সব্যসাচীর

কসবায় বিজেপি নেতা সব্যসাচী দত্তকে হেনস্থার অভিযোগ। প্রচারে বেরিয়ে তৃণমূলের তরফে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও।

কসবায় বিজেপি নেতা সব্যসাচী দত্তকে হেনস্থার অভিযোগ। প্রচারে বেরিয়ে তৃণমূলের তরফে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও। ভবিষ্যতেই একই পদ্ধতিতে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, সব্যসাতী দাঙ্গাবাজদের দলে নাম লিখিয়েছেন।

বিজেপির ডোর টু ডোর ক্যাম্পেন

বিজেপির ডোর টু ডোর ক্যাম্পেন

বিজেপি সিদ্ধান্ত নিয়েছে পুরভোটের আগে কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেন করা হবে। সেই মতো কলকাতার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিনই নেতারা নামছেন সেই প্রচারে।

সব্যসাচী দত্তকে হেনস্থার অভিযোগ

সব্যসাচী দত্তকে হেনস্থার অভিযোগ

এদিন সকালে কসবায় ডোর টু ডোর ক্যাম্পেনে নেমেছিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। ১০৭ নম্বর ওয়ার্ডে তিনি ঘরে ঘরে গিয়ে অভাব অভিযোগের কথা জানার চেষ্টা করছিলেন। অভিযোগ এই প্রচার পর্বেই বেশ কিছু লোক তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। এলাকায় উত্তেজনা তৈরি হয়।

তৃণমূলের অভিযোগ

তৃণমূলের অভিযোগ

খবর পেয়েই পৌঁছে যান ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তিনি সব্যসাচী দত্তের কাছে অভিযোগ করেন, বিজেপির লোকেরা তৃণমূলকে হুমকি দিচ্ছে। এলাকায় ১৫-১৬ জন বহিরাগতকে আনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও সব্যসাচী দত্ত তা অস্বীকার করেন বলে জানা গিয়েছে। উত্তেজনার খবর পেয়ে এলাকায় যায় কসবা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষই এলাকা থেকে সরে যায়।

সব্যসাচীর হুঁশিয়ারি

সব্যসাচীর হুঁশিয়ারি

সব্যসাচী দত্ত হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই পরিস্থিতি তৈরি হলে পুরভোট যথেষ্ট উত্তপ্ত হবে। পরিস্থিতি মোকাবিলায় বিজেপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের

পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের

তৃণমূলের তরফ থেকেও পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেছেন, এরপরেই যদি সব্যসাচী দত্ত এমন পরিস্থিতি তৈরি করেন, তাহলে তাঁকে বুঝিয়ে দেওয়া হবে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+