গ্যাসের ডিলারশিপ বিলিতে দুর্নীতি! মমতার রাজ্যে গ্রেফতার মোদীর দলের এই নেতা

গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা রঞ্জিত মজুমদার। তাঁকে গ্রেফতার করেছে জোড়াসাঁকো থানা। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, রঞ্জিত মজুমদার বর্তমানে দলের কেউ নন।

গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা রঞ্জিত মজুমদার। তাঁকে গ্রেফতার করেছে জোড়াসাঁকো থানা। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, রঞ্জিত মজুমদার বর্তমানে দলের কেউ নন। মাস দেড়েক আগে গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে বড় দুর্নীতির অভিযোগ করে পূর্ব বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন বিজেপি নেতা অশোক সরকার।

গ্যাসের ডিলারশিপ বিলিতে দুর্নীতি! মমতার রাজ্যে গ্রেফতার মোদীর দলের এই প্রাক্তনী

প্রাক্তন বিজেপি নেতা অশোক সরকারের দাবি ছিল, বিষয়টির শুরু হয়েছিল ২০১৭-র মার্চ নাগাদ। তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে গ্যাসের ডিলারশিপের জন্য বিভিন্ন জেলায় ভাগ করে ২৩৫ টি অনুরোধপত্র চাওয়া হয়। সেই সময় রাজ্য বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের দায়িত্বে ছিলেন রাজ্য বিজেপির তরফে রঞ্জিত মজুমদার। বিষয়টি নিয়ে পূর্ব বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।

অভিযোগকারী অশোক সরকারের দাবি ছিল, তেল সংস্থাগুলির তরফে বলা হয়েছিল, কোনও জেলার তালিকায় যদি কোনও বদলের প্রয়োজন হয়, সেটাও তারা করে দেবেন। অভিযোগ, ২৩৫ জনের তালিকায় গরমিলের। তালিকায় নাম তুলতে অনেককেই টাকা দিতে হয়েছে বলে অভিযোগ। এই গরমিলে নাম জড়ায় রাজ্য বিজেপির তরফে সমন্বয়ের দায়িত্বে থাকা রঞ্জিত মজুমদারেরও।

অভিযোগ জানার পর বরাত বাতিল করে দেয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। অভিযোগ এর পরেও, এক্সেল সিট তৈরি করে স্বজনপোষণ করেছেন, টাকা তুলেছেন রঞ্জিত মজুমদার। তাঁকে জিজ্ঞাসাবাদে বিজেপির সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম উঠে আসতে পারে বলে অনুমান পুলিশের।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। রঞ্জিত মজুমদারকে জোড়াসাঁকো থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তবে রঞ্জিত মজুমদার বর্তমানে দলের কেউ নন। তাঁকে আগেই দল থেকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি রাজ্য বিজেপি সূত্রের। যদিও সূত্রের খবর অনুযায়ী, রঞ্জিত মজুমদার এখনও দলেরই সদস্য রয়েছেন।

পরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, রঞ্জিত মজুমদার দলের সদস্য। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+