মমতার কালচারেই বলিয়ান ফিরহাদ! অমিত শাহকে আক্রমণের পাল্টা দিলেন রাহুল

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচারেই বিশ্বাসী ফিরহাদ হাকিম। অমিত শাহকে আক্রমণ প্রসঙ্গে এমনটাই কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, যিনি যেমন শিক্ষা পরিবারে পান, তেমনই মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচারেই বিশ্বাসী ফিরহাদ হাকিম। অমিত শাহকে আক্রমণ প্রসঙ্গে এমনটাই কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
তিনি বলেন, যিনি যেমন শিক্ষা পরিবারে পান, তেমনই মন্তব্য করেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে থাপ্পড় মারবেন বলেন, সেখানে ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো কালচার শিখেছেন। সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন বাংলা অমিত শাহের বাবার নয়। এই ঘটনা দুর্ভাগ্যজনক। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল নেতাদের এই ধরনের আচরণ বিনাশ কালে বিপরীত বুদ্ধি। বিজেপি নেতা রাহুল সিনহার কটাক্ষ শিওড়ে শমন থাকায় ভবিষ্যতে আরও এরকম ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতাদের মুখ থেকে বেরোবে।

মমতার কালচারেই বলিয়ান ফিরহাদ! অমিত শাহকে আক্রমণের পাল্টা দিলেন রাহুল

রাহুল সিনহা কটাক্ষ করে বলেন, এই ধরনের গালিগালাচে সাধারণ মানুষ তোয়াক্কা করেন না। বরং সাধারণ মানুষ আনন্দ পান। তাঁর মতে যত তৃণমূল কংগ্রেস গালাগালি দেবে, মানুষ ধরে নেবে তাদের সময় শেষ হয়ে আসছে।

এপ্রসঙ্গে রাহুল সিনহা লোকসভা নির্বাচনের প্রচারের কথাও উল্লেখ করেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিজেপিকে আক্রমণ করেত গিয়ে নানা কথা শোনা যেত। বিজেপি এই ধরনের কুরুচিকর কথার রাজনীতিতে বিশ্বাসী নয় বলেই জানিয়েছেন রাহুল সিনহা। জনগণই এর বিচার করবে বলে মনে করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+