চন্দ্রযানের পিছনে এটাকে বেধে নিয়ে যান! মমতাকে প্রমাণ দেখাতে 'বেলাগাম' রাহুল
চন্দ্রযান ২ দিনে রাজনৈতিক তরজা তুঙ্গে। এদিন বিজেপি নেতা রাহুল সিংনা এনিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন।
চন্দ্রযান ২ দিনে রাজনৈতিক তরজা তুঙ্গে। এদিন বিজেপি নেতা রাহুল সিংনা এনিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। নাম করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রযান ২ -এর চাঁদে যাওয়ার প্রমাণ চাইতেই পারেন। তাই তিনি ভাবছিলেন ইসরোর বিজ্ঞানীদের বলবেন, চন্দ্রযানের পিছনে এটাকে বেধে নিয়ে যান।

রাহুল সিনহা বলেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যখন সারা দেশ আনন্দ করছে, সেই সময়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রমাণ কোথায়। তিনি বলেন, যদি চন্দ্রযানের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়, তাহলে লিখে রাখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ই বলবেন, চন্দ্রযান যে চাঁদে গিয়েছে, তার প্রমাণ কোথায়।
যেসব ছবি চন্দ্রযানের মাধ্যমে পাওয়া গিয়েছে, সেগুলো যে চাঁদের তার প্রমাণ কী। সেগুলো যে রাশিয়া, আমেরিকা থেকে আগের চুরি করা ছবি কিনা, তার গ্যারান্টি কী। এসব প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলতে পারেন বলে মন্তব্য করেন রাহুল সিনহা।
এরপরেই বিতর্কিত মন্তব্যটি করে বসেন তিনি। রাহুল সিনহা বলেন, তিনি ভাবছিলেন, চন্দ্রযান যাওয়ার আগে, ইসরোর বিজ্ঞানীদের বলবেন, চন্দ্রযানের পিছনে এটাকে বেধে নিয়ে যান।












Click it and Unblock the Notifications