কলকাতা ছেড়ে পালিয়েছে, পরে রাজ্য ছেড়েও পালাবে তৃণমূল! তীব্র কটাক্ষ রাহুলের
অমিত শাহের সভার দিনে কলকাতা থেকে পালিয়েছে তৃণমূল কংগ্রেস। মেয়ো রোডের সভা থেকে রাজ্যের শাসকদলের প্রতি এমনটাই কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
অমিত শাহের সভার দিনে কলকাতা থেকে পালিয়েছে তৃণমূল কংগ্রেস। মেয়ো রোডের সভা থেকে রাজ্যের শাসকদলের প্রতি এমনটাই কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাজ্যে রোজগার নেই বলেও অভিযোগ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

রোজগার না থাকা বাংলায় তোলাবাজির শিল্প চালাচ্ছে তৃণমূল। শনিবার মেয়োরোডের সভা থেকে এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বাংলা জুড়ে দিদির ভাইরা চোলাই শিল্প চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাহুল সিনহা তৃণমূলকে এবিষয়ে কটাক্ষ করে বলেন, ঢুকু ঢুকু পিও, যুগযুগ জিও।
সভা থেকে রাজ্য জুড়ে শনিবার এনআরসি নিয়ে তৃণমূলের প্রতিবাদ সম্পর্কেও কটাক্ষ করেন রাহুল সিনহা। কলকাতাকে বাদ দিয়ে এদিন কলকাতাকে বাদ দিয়ে জেলায় জেলায় এনআরসি নিয়ে ধিক্কার দিবসের ডাক দিয়েছিল তৃণমূল। এ সম্পর্কে রাহুল সিনহা বলেন, কলকাতা থেকে পালিয়েছে তৃণমূল। এরপর বাংলা ছেড়ে পালাবে। রাহুল সিনহা বিষয়টি সম্পর্কে বলেন, অমিত শাহ অন, তৃণমূল গন।












Click it and Unblock the Notifications