ভাষায় সীমা ছাড়ালেন রাহুল! মমতাকে ও তৃণমূলকে কড়া আক্রমণ
রাজনৈতিক ভাষণে ফের সীমা ছাড়ানোর অভিযোগ। অভিযুক্ত বিজেপি নেতা রাহুল সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পেতনি বলে আক্রমণ করেছেন বলে অভিযোগ।
রাজনৈতিক ভাষণে ফের সীমা ছাড়ানোর অভিযোগ। অভিযুক্ত বিজেপি নেতা রাহুল সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পেতনি বলে আক্রমণ করেছেন বলে অভিযোগ। কিষাণ মোর্চার এক অনুষ্ঠানে তিনি বলেন, একটা পেতনিতেই বাংলার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। বাংলার মানুষ আতঙ্কিত যে বাইরে থেকে আর ভূত পেতনি তাদের ঘাড়ে চেপে না বসে।

রাহুল সিনহার দাবি, বাংলাকে রক্ষা করতে পারেন একমাত্র নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন রাজ্যের নেতানেত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠককেও কটাক্ষ করেছেন রাহুল সিনহা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন সমর্থনে ভাটা পড়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়দের আনছেন। গত কয়েকদিনে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন চন্দ্রবাবু নাইডু, ওমর আবদুল্লা এবং কে চন্দ্রশেখর রাও। এঁদের কারওই ভোটকে প্রভাবিত করার ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন রাহুল সিনহা। তাই তৃণমূলের ব্রিগেডের সভায় কে এল আর কে গেল, তাতে মানুষের কৌতুহল নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
দেশে বিকল্প রাজনৈতিক শক্তি নিয়েও কটাক্ষ করেন রাহুল সিনহা। তিনি বলেন, দেশ চরণ সিংকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছে। পরবর্তী সময়ে দেবেগৌড়া এবং গুজরালকেও দেখেছে। এইসব সরকার ছিল জগা খিচুড়ির। মন্তব্য করেছেন রাহুল সিনহা।












Click it and Unblock the Notifications