বিধানসভা ভাঙার নায়িকা! মমতার পাশেই অন্যতম অভিযুক্ত, নাম বললেন রাহুল

অমিত শাহের রোড শোয়ের পরেই বিদ্যাসাগর কলেজের সামনে গণ্ডগোলের ঘটনায় তৃণমূলকেই দায়ী করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

অমিত শাহের রোড শোয়ের পরেই বিদ্যাসাগর কলেজের সামনে গণ্ডগোলের ঘটনায় তৃণমূলকেই দায়ী করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন তিনি অভিষেক মিশ্র নামে এক প্রাক্তন ছাত্রের নাম উল্লেখ করেন। ওই প্রাক্তন ছাত্রকে মঙ্গলবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে বলে অভিযোগ করেছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী।

'তৃণমূলের প্ররোচনাতেই গণ্ডগোল'

'তৃণমূলের প্ররোচনাতেই গণ্ডগোল'

মঙ্গলবার বিজেপির মিছিলে প্রথমে হামলা চালিয়েছিল তৃণমূল এবং তা বিদ্যাসাগর কলেজের মধ্যে থেকে হয়েছিল। বুধবার এমনটাই দাবি করেছেন রাহুল সিনহা। দলের রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনের আগে বেশ কিছু ছবি দেখানো হয়। তারপর তিনি অভিযোগ করেন মঙ্গলবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে অভিষেক মিশ্র নামে এক প্রাক্তন ছাত্রকে। সে তো কলেজের ছাত্র নয়। অত রাতে কলেজে কী করছিল প্রশ্ন করেন তিনি। এই অভিষেক মিশ্রের প্ররোচনায় ২০১৩ সালে এক ছাত্রী আত্মহত্যা করেছিল বলে অভিযোগ করেন তিনি। তৃণমূলের প্ররোচনাতেই গণ্ডগোল হয়েছে বলে দাবি করেন তিনি। এরই প্রতিবাদ করে বিজেপি।

'বিধানসভা ভাঙার নায়িকা মমতা'

'বিধানসভা ভাঙার নায়িকা মমতা'

রাহুল সিনহা বলেন, বাম আমলে বিধানসভা ভাঙার নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় কী ভাবে প্রতিবাদ করছেন তিনি, প্রশ্ন করেন তিনি। বিধানসভার অতীত তৃণমূল ভুলে গিয়েছে বলেও কটাক্ষ করেন রাহুল সিনহা।

'বিজেপির সংস্কৃতি বোধ আছে'

'বিজেপির সংস্কৃতি বোধ আছে'

বিজেপি ভারতের সংস্কৃতির জন্য লড়াই করছে। তাদের সংস্কৃতি বোধ রয়েছে। তারা কখনই সংস্কৃতির পুরোধাকে অবমাননা করতে পারে না। এদিন এমনটাই দাবি করেন রাহুল সিনহা।

হোর্ডিং নিয়ে মমতাকে আক্রমণ

হোর্ডিং নিয়ে মমতাকে আক্রমণ

হোর্ডিং পোস্টার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রাহুল সিনহা। মঙ্গলবার কলকাতায় বিজেপির হোর্ডিং খোলা প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিলেন যাত্রা পথে প্রতি দশ ফুট অন্তর হোর্ডিং পোস্টার। এমন কী টয়লেটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ছেয়ে গিয়েছে বলে কটাক্ষ করেন রাহুল সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+