গোয়েন্দাদের ওপর 'গোয়েন্দাগিরি'! মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন রাহুল
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ আদালতের রাজ্যের জমা দেওয়া রিপোর্ট ভুয়ো। রিপোর্টে বাস্তবের প্রতিফলন নেই বলে অভিযোগকরেছে বিজেপি।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ আদালতের রাজ্যের জমা দেওয়া রিপোর্ট ভুয়ো। রিপোর্টে বাস্তবের প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে বিজেপি। মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। মিথ্যা তথ্য পরিবেশনে আদালতকেও ব্ল্যাকমেল করা হয়েছে। এই অভিযোগে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করল বিজেপি। বিষয়টি নিয়ে নির্বাচনে কমিশনে যাওয়া হবে বলেও জানিয়েছে তারা।

প্রথমে ডিসেম্বর, পরে জানুয়ারি জুড়ে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার কর্মসূচি ছিল রাজ্যে। কিন্তু রাজ্য সরকার প্রথমে হাইকোর্টে, পরে সুপ্রিম কোর্টে গোয়েন্দা রিপোর্টের ভিত্তি করে হলফনামা পেশ করে জানায় সেই গণতন্ত্র বাঁচাও যাত্রা বের হলে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। ফলে রাজ্য জুড়ে গণতন্ত্র বাঁচাও যাত্রা বাতিলে করে দেয় সর্বোচ্চ আদালত।
সূত্রের খবর অনুযায়ী, এরই মধ্যে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম রাজ্যের গোয়েন্দাদের নিয়ে একটি স্টিং অপারেশন চালায়। সেখানে গোয়েন্দাদের বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রিপোর্ট বানানো হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা নেই। ( এই স্টিং অপারেশনের ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া)।
বিজেপি রাজ্য দফতরে এরই প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। আদালতে পেশ করা রাজ্যের আইনশৃঙ্খলা রিপোর্ট নিয়ে তাঁর প্রতিক্রিয়া, রিপোর্টের সঙ্গে
বাস্তবের মিল নেই। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,গোয়েন্দাদের ব্যবহার করে তৃণমূল বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা আটকেছে বলে অভিযোগ করেছেন তিনি। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয় ক্ষেত্রেই মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে জালিয়াত বলে অভিযুক্ত করে, পদত্যাগ দাবি করেছেন রাহুল সিনহা।












Click it and Unblock the Notifications