নতুন করে ১৪৪ ধারা! 'হার না মানা' মহিলাদের সঙ্গে কথা বলতে সন্দেশখালি যাওয়ায় আদালতের অনুমতি টিবরেওয়ালকে
বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সন্দেশখালি যাওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সন্দেশখালির বেশ কয়েকটি জায়গায় ফের নতুন করে ১৪৪ ধারা জারি হয়েছে। এব্যাপারে তিনি সেখানে যাওয়ার অনুমতি প্রার্থনা করেছেন হাইকোর্টের কাছে।
ভোট মিটলেও সন্দেশখালিতে অশান্তি থামার লক্ষণ নেই। বেশ কিছু জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ১৪৪ ধারা জারি করে গ্রামবাসীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশের। এই আবহে আদালত সন্দেশখালি যাওয়ার অনুমতি দিক, আদালতে এদিন এমনটাই আর্জি জানালেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

আবেদনে টিবরেওয়াল বলেছেন, গ্রামবাসীদের অভিযোগ শুনতে তিনি সন্দেশখালি যেতে চান। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি সিনহা। সোমবার সেই আর্জির শুনানি হয়।
শুনানির পরে বিচারপতি অমৃতা সিনহা জানান, সন্দেশখালি যেতে বাধা নেই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের৷ গণনা শেষের একদিন পর অর্থাৎ ৫ জুন সেখানে যেতে পারবেন তিনি। এসপি বসিরহাটকে এব্যাপারে নির্দেশ দেন বিচারপতি। সেই যাত্রায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য বিচারপতি নির্দেশ দেন।
আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, এর আগেও একাধিকবার ১৪৪ ধারা জারি করা হয়েছে সন্দেশখালিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বাধা দেওয়া হয়েছিল সেখানে যেতে। পরবর্তীকালে তিনি আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালি গিয়েছিলেন। এবারও তাঁরা আগে থেকেই আদালতের দ্বারস্থ হয়েছেন।
এদিকে লোকসভা ভোটের ফল প্রকাশের আগের দিনও দফায় দফায় উত্তেজনা সন্দেশখালিতে। মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাঁদের। পুলিশি অভিযানের নামে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
গত পয়লা জুন সপ্তম দফার ভোটে বসিরহাট লোকসভার সন্দেশখালির বিভিন্ন এলাকায় গণ্ডগোল হয়। পরিস্থিতি সামাল দিতে গেলে বেড়মজুর এলাকায় এক সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশকর্মী আহত হন, তাঁর মাথা ফাটে। সেই পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকেই সন্দেশখালির ১৭টি এলাকায় প্রশাসনের তরফে নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়।
এই ঘটনার পর থেকেই যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালায়। সূত্রের খবর, ৮ জনকে ধরতে পেরেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে এলাকায়। এখানেই সন্দেশখালির মহিলাদের অভিযোগ, পুলিশি অভিযানের মাধ্যমে বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে ঢুকে পুলিশ খারাপ ব্যবহার করছে।এই আবহেই বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সন্দেশখালি যেতে চেয়ে হাইকোর্টে গেলেন।
এর আগেও বিজেপি নেত্রী সন্দেশখালিতে গিয়েছিলেন, গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন। গত ১৭ মে হাইকোর্ট থেকে জামিন পান সন্দেশখালির অপর নেত্রী মাম্পি দাস। এব্যাপারে টিবরেওয়াল বলেছিলেন এটা সন্দেশখালির মহিলাদের জয়, তাঁরা হার মানেননি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications