ফের রাকেশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য পামেলার
গান পয়েন্টে রেখে পামেলাকে অত্যাচার করা হয়েছে বলে মাদক মামলায় আদালতে এসে ফের রাকেশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কোকেন কাণ্ডে গ্রেফতার বিজেপি যুব মাের্চা নেত্রী পামেলা গােস্বামী। এনিয়ে তৃতীয়বার পামেলকে হাজির করানো হয়। আদালতে এসেই রাকেশ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন পামেলা। বলেন, 'রাকেশ সিং আমাকে হুমকি দিয়েছে। জেলে প্রবীরকে মেরে ফেলা হবে। জেলে আমার হাই রিস্ক আছে। আমি এর বিচার চাই। আমি ইতিমধ্যে সমস্ত প্রমাণ জয়েন্ট কমিশনার (ক্রাইম) কে দিয়েছি৷' তিনি আরও বলেন, 'গান পয়েন্টে রেখে আমার ওপর অত্যাচার করা হয়েছে।'

নাম না করেই রাকেশ সম্পর্কে পামেলা বলেন, ৭০-৭৫ টা কেস যার নামে রয়েছে তার থেকে আমরা এর থেকে বেশী আর কি এক্সপেক্ট করব ! তার প্রতিচ্ছবি আজ বাংলার মানুষের কাছে যথেষ্ট স্পষ্ট। সেই লোকটার নাম নেবোনা সেই লোকটার নাম নিলেও সে স্ট্যান্ডাটে উঠে যাবে।
এদিন পামেলা-সহ কোকেন কাণ্ডে বাকি ২জনকে আলিপুর জেলা এনডিপিএস কোর্টে তােলা হয়। সেখান বিচারক পামেলাকে ১৮ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, কোকেনকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন রাজ্য বিজেপির যুবনেত্রী পামেলা গােস্বামী। গ্রেফতারির পর থেকেই নিজের দলেরই নেতা রাকেশ সিং এর দিকে অভিযােগের আঙ্গুল তুলে আসছেন পামেলা। তাকে চক্রান্ত করে ফাসানাে হয়েছে বলে সংবাদমাধ্যমের কাছে চিৎকার করে দাবি করেছেন এই বিজেপি নেত্রী।
কোকেনকাণ্ডে গ্রেফতার হওয়া পামেলা গােস্বামীর অভিযােগের ভিত্তিতে বিজেপি নেতা রাকেশ সিংকেও গ্রেফতার করে পুলিশ।
মাদক মামলায় মূল ষড়যন্ত্রকারী কে, এ বিষয়ে লালবাজারের তরফে কিছু জানানাে হয়নি। তবে ধৃত বিজেপি নেত্রী পামেলা গােস্বামীর বক্তব্যে প্রাথমিকভাবে সত্যতা রয়েছে বলেই মনে করছে পুলিশ। গােয়েন্দাদের ধারণা, মাদককাণ্ডে রাকেশের প্রত্যক্ষ যােগ থাকতেও পারে। অমৃত সিং-এর খোঁজে ইতিমধ্যে ৩ রাজ্যে চলছে জোর তল্লাশি। কলকাতা এবং সংলগ্ন জেলার বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications