বনধে মমতার সরকারের ওপর প্রভাব কতটা! সবার আগে জানালেন মুকুল রায়
বনধ সর্বাত্মক। সকালে দলের সদর দফতরে গিয়ে সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।
বনধ সর্বাত্মক। সকালে দলের সদর দফতরে গিয়ে সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। বনধের প্রভাব জেলাগুলিতে কিছুটা পড়লেও, কলকাতায় বনধের সেরকম প্রভাব পড়েনি। বিক্ষিপ্ত হাঙ্গামার খবর এসেছে জেলা থেকে। কিন্তু কলকাতায় সেরকম কোনও খবর নেই।

শিক্ষকের দাবিতে, হওয়া বিক্ষোভে গুলিতে দুজনের মৃত্যুর প্রতিবাদ। বিজেপির ডাকা বনধে বাংলার মানুষ গর্জে উঠেছেন। প্রতিবাদ জানিয়েছেন প্রায় সবাই। এর ফল বুধবারের বনধেও পড়েছে। এর প্রভাবই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ক্ষমতা থেকে সরাবে। এমনটাই মনে করছেন বিজেপি নেতা মুকুল রায়।
মুকুল রায়ের অভিযোগ, পুলিশ এবং তৃণমূলের গুণ্ডাবাহিনী জায়গায়, জায়গায় বনধ সমর্থনকারীদের ওপর হামলা চালিয়ে বনধ ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন জায়গায় বনধ সর্বাত্মক বলেই জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications