সরকারি লোগো নিয়ে বিস্ফোরক মুকুল, মমতার বিরুদ্ধে আনলেন মারাত্মক অভিযোগ
আগে যেটা বিশ্ব বাংলার লোগোর চিহ্ন ছিল। সেটাতেই বিশ্ববাংলা সরিয়ে পশ্চিমবঙ্গ সরকার লিখে নতুন লোগো তৈরি করা হয়েছে। আর তা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ মুকুল রায়ের।
শুক্রবার রাজ্যের সরকারি লোগো প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক নতুনত্বের পরম্পরা শুরু হয়েছে বাংলায়। সরকারি একটি লোগো এবার থেকে সমস্ত জায়গায় ব্যবহার করা হবে। 'ব' লেখা লোগোর নিচে ও উপরে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার লেখা।

আগে যেটা বিশ্ব বাংলার লোগোর চিহ্ন ছিল। সেটাতেই বিশ্ববাংলা সরিয়ে পশ্চিমবঙ্গ সরকার লিখে নতুন লোগো তৈরি করা হয়েছে। আর তা নিয়েই একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিজেপি নেতা মুকুল রায়।

তাঁর অভিযোগ, বিশ্ববাংলার লোগোর সরকারি স্বীকৃতি ছিল না। আর সেজন্যই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো পেশ করা হল। সরকারি আধিকারিকদের দিয়ে জোর করে মিথ্যা কথা বলানো হয়েছে। এই নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।
মুকুল রায় বলেছেন, চার-পাঁচ বছর ধরে বিশ্ববাংলার লোগো ব্যবহার করে সমস্ত সরকারি জায়গায় কাজে লাগানো হয়েছে।কেন তা ব্যবহার করা হল, কারা তার প্রকৃত মালিক, কাকা উপকৃত হল তা জানা প্রয়োজন। সেই লোগো সরকারের নয়, কোনও ব্যক্তির ছিল। তার কোনও সরকারি স্বীকৃতি ছিল না বলেই শুক্রবার লোগো নিয়ে অনুষ্ঠান করে তার স্বীকৃতি জানানো হল বলে মুকুলের অভিযোগ।
গোটা বিষয়টিতেই রহস্যের গন্ধ পেয়েছেন মুকুল। তদন্তের দাবি জানিয়েছেন। এবং এক্ষেত্রে তাঁর ইঙ্গিত যে তৃণমূলনেত্রী মমতা ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications