অমিত শাহের রোড শোতে গণ্ডগোল! কারণ ব্যাখ্যা মুকুল রায়ের
জনজোয়ার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য কালিমালিপ্ত করা হচ্ছে বিজেপিকে। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়।
জনজোয়ার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য কালিমালিপ্ত করা হচ্ছে বিজেপিকে। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পিছনে কোনওভাবেই বিজেপি নেই বলে দাবি করেন তিনি। এই ঘটনায় বিজেপির কোনও কর্মী কিংবা সমর্থক যুক্ত নন বলেও দাবি করেছেন মুকুল রায়।

মুকুল রায় বলেন, দীর্ঘদিন বাদে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে জনপ্লাবিত হয়েছিল কলকাতা। কলকাতায় বিবেকানন্দর মূর্তিতে মালা দিতে অমিত শাহ ফের কলকাতায় আসবেন বলে জানিয়েছেন মুকুল রায়।
প্রসঙ্গত সিমলা স্ট্রিটে রোড শো করার পর বিবেকানন্দর মূর্তিতে মালা দেওয়ার কথা ছিল অমিত শাহের। এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, রোড শো শেষ করে তাদের সর্বভারতীয় সভাপতি বিবেকানন্দর মূর্তিতে মালা দিতে যাচ্ছিলেন। কিন্তু সেই মিছিল আটকে দেওয়া হয়। পুলিশের তরফ থেকে জানানো হয় মিছিল এগনোর অনুমতি নেই।
মঙ্গলবার অমিত শাহের রোড শো বিদ্যাসাগর কলেজের সামনে পৌঁছনোর পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অমিত শাহকে কালো পতাকা দেখানো হয়। এর পরেই পাল্টা পথে নামেন বিজেপি কর্মী সমর্থকরা।
বিদ্যাসাগর কলেজের সামনে গণ্ডগোলের ঘটনা পূর্ব পরিকল্পিত বলেও অভিযোগ করেছেন মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী তাঁর প্রশ্ন, লক্ষাধিক লোকের রোড শো-এর পাশে জমায়েতে অনুমতি দেওয়া হয় কী করে।












Click it and Unblock the Notifications