ফোনে আড়ি পাতা কাণ্ডে আজ শুনানি আদালতে, মুকুল বনাম মমতা সরকারের লড়াই এবার দিল্লিতে
মুকুল রায় অভিযোগ করেছিলেন তাঁর চারটি নম্বরের সবকটিতে আড়ি পাতছে রাজ্য সরকার। এই নিয়ে তিনি আদালতে যাবেন বলেও দাবি করেছিলেন। সেইমতো এদিন তাঁর করার অভিযোগের প্রেক্ষিতে শুনানি রয়েছে দিল্লির উচ্চ আদালতে।
বিজেপিতে যোগ দিয়েই প্রাক্তন তৃণমূলী মুকুল রায় অভিযোগ করেছিলেন তাঁর চারটি নম্বরের সবকটিতে আড়ি পাতছে রাজ্য সরকার। এই নিয়ে তিনি আদালতে যাবেন বলেও দাবি করেছিলেন। সেইমতো আদালতের দ্বারস্থ হয়েছেন মুকুল রায়। এবং এদিন তাঁর করার অভিযোগের প্রেক্ষিতে শুনানি রয়েছে দিল্লির উচ্চ আদালতে।

মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েই রাজ্য সরকারের তথা তৃণমূল দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ করেছেন। তার মধ্যে যেমন রয়েছে জাগো বাংলার মালিকানা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা, তেমনই ব্যক্তিগত স্তরে নিজের ফোনে আড়ি পাতার বিষয়টি সামনে আনেন তিনি।
অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁর ফোনে আড়ি পাতছে। শুধু তাঁর ফোনেই নয়, রাজ্যের শীর্ষস্থানীয় নেতা-মন্ত্রীদের ফোনেও রাজ্য আড়ি পাতছে বলে অভিযোগ করেন মুকুল। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে অভিযোগপত্র পাঠানো হয়। এইবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারি তরফে জানানো হয়েছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications