মমতাকে দেবী সম্বোধনে শ্লেষ মুকুলের! রক্ত তৃষ্ণার রাজনীতি মেনে নেবে না বাংলা

মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত তৃষ্ণার রাজনীতি করছেন বলে অভিযোগ করে মুকুল রায় বলেছেন, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত তৃষ্ণার রাজনীতি করছেন বলে অভিযোগ করে মুকুল রায় বলেছেন, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। এর আগে চিটফান্ড, বিদ্যুতের মাসুল-সহ বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন মুকুল রায়।

মুকুলের হুঁশিয়ারি মমতাকে

টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী বলে সম্বোধন করে, মুকুল রায়ের হুঁশিয়ারি, এত মরিয়া হবেন না। বাংলার সন্তানদের হত্যা বন্ধ করুন। রক্ত তৃষ্ণার রাজনীতি আপনাকে ক্ষমা করবে না। আপনি পশ্চিমবঙ্গে হারছেন। মন্তব্য করেছেন মুকুল রায়।

কয়লা মাফিয়া প্রসঙ্গে আক্রমণ মমতাকে

কয়লা মাফিয়া প্রসঙ্গে আক্রমণ মমতাকে

এর আগে কয়লা মাফিয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন মুকুল রায়। বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই কয়লা মাফিয়া নিয়ে সব থেকে বেশি খবর রয়েছে। কে কয়লা মাফিয়া, কারা কয়লা চুরির সঙ্গে জড়িত কিংবা তাদের সঙ্গে তৃণমূল যোগ সবটাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবৈধ কয়লা চুরি থেকে তার ডিল, সব খবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে আসে বলে দাবি করেছিলেন মুকুল রায়।

চিটফান্ড ইস্যুতে মমতাকে আক্রমণ

চিটফান্ড ইস্যুতে মমতাকে আক্রমণ

চিটফান্ড ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন মুকুল রায়। তাঁর মতে মমতা বন্দ্যোপাধ্যায়ই সারদার আসল সুবিধাভোগী। তাঁকে প্রমোট করতে গিয়েই সারদার ব্যবসা নষ্ট হয়ে যায়।

'তৃণমূলের এক্সপায়ারি ডেট কবে'

'তৃণমূলের এক্সপায়ারি ডেট কবে'

এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করে থাকেন, মোদী সরকারে এক্সপায়ারি ডেট পার হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গে মুকুল রায় বলেন, তৃণমূলের এক্সপায়ারি ডেটটা কবে আসবে, তা বাংলার মানুষ বিচার করবে। তৃণমূলের সভার আয়োজনে কত টাকা খরচ হয় সেই প্রশ্নও তুলেছিলেন মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+