মমতা ৩৬ ঘণ্টা বনধ ডেকেছিলেন! প্রাক্তন নেত্রীকে ‘হিটলারি’ কটাক্ষে বিঁধলেন মুকুল

সম্মুখ সমরে মমতা-মুকুল। একদা নেত্রীকে দ্ব্যর্থহীন ভাষায় বিঁধলেন মুকুল রায়। এমনকী হিটলার বলতেও কসুর করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সম্মুখ সমরে মমতা-মুকুল। একদা নেত্রীকে দ্ব্যর্থহীন ভাষায় বিঁধলেন মুকুল রায়। এমনকী হিটলার বলতেও কসুর করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, হিটলারের মতো আচরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুলে যাচ্ছেন উনি একটা সময় ৩৬ ঘণ্টা বনধ ডেকেছিলেন।

৩৬ ঘণ্টা বনধ ডেকেছিলেন মমতা! ‘হিটলারি’ কটাক্ষ মুকুলের

ইসলামপুরে গুলিবিদ্ধ দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বাংলা বনধ ডেকেছে বিজেপি। নবান্ন অভিযান বাতিল করে ২৬ সেপ্টেম্বর ১২ ঘণ্টার বাংলা বনধের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে কোনও বনধ হবে না। ৩৬৫ দিন ৩৬৫ বনধ। ওসব চলবে না। নিজেরা খুন করে আবার বনধ ডাকা হয়েছে, বিজেপিকে এই ভাষায় তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তার পরিপ্রেক্ষিতেই মুকুল রায়ের হুঁশিয়ারি, বনধ হবেই। উনি কি ঠিক করে দেবেন নাকি কোন রাজনৈতিক দলের আন্দোলন কোন পথে চলবে! ওনার সঙ্গে পুলিশ-প্রশাসন থাকতে পারে। কিন্তু উনি নির্ধারণ করে দিতে পারেন না সবকিছু। আর আগুন নিয়ে বিজেপি বা আরএসএস খেলছে না। আসলে আরও মারাত্মক খেলা খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছরের ইতিহাস ভুলে যাবেন না! মমতাকে পাল্টা তোপ মুকুলের।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি বলেন, বহিরাগত গুন্ডাদের এনে ইসলসামপুরে ছাত্র খুন করেছে বিজেপি। বিজেপি আর আরএসএস বিহার-ঝাড়খণ্ড থেকে লোক ঢোকাচ্ছেন। প্রথমে খুন করছে, তারপর খুনের রাজনীতি করছে এরা। এই হত্যার জবাব দিতে হবে বিজেপিকে। বিজেপির বিরুদ্ধে এই তোপ দাগার পরেই মুকুল রায় পাল্টা কটাক্ষে বিদ্ধ করেন মুখ্যমন্ত্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+