জৌলুস হারিয়েছে! মমতা ঘনিষ্ঠ প্রাক্তন আমলার নাম করে ২১ জুলাই-এর ভবিষ্যৎ বার্তা মুকুলের

২১ জুলাইয়ের নামে শহিদদের শ্রদ্ধা জানানো হচ্ছে না। একটা নাটক শুরু হয়েছে। এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। ২১ জুলাইয়ের আগেকার সেই জৌলুস নেই বলেও মন্তব্য করেন তিনি।

২১ জুলাইয়ের নামে শহিদদের শ্রদ্ধা জানানো হচ্ছে না। একটা নাটক শুরু হয়েছে। এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। ২১ জুলাইয়ের আগেকার সেই জৌলুস নেই বলেও মন্তব্য করেন তিনি। আগামী ২ বছর পর থেকে আর একুশে জুলাই হবে না বলেও মন্তব্য করেন মুকুল রায়।

জৌলুস হারিয়েছে! মমতা ঘনিষ্ঠ প্রাক্তন আমলার নাম করে ২১ জুলাই-এর ভবিষ্যৎ বার্তা মুকুলের

মুকুল রায় প্রশ্ন করেন ক্ষমতায় আসার পরেই ২১ জুলাই নিয়ে কমিশন গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিশনের রিপোর্ট কোথায়, সেই প্রশ্নও করেন মুকুল রায়। তাঁর প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট পরিষ্কার করছেন না কেন।

মুকুল রায়ে ভবিষ্যদ্বাণী, আগামী ২ বছর পর থেকে তৃণমূল উঠে যাবে। তাই আর তৃণমূলের নামে ২১ জুলাই পালন হবে না। বলেন মুকুল রায়। তিনি কটাক্ষ করে বলেন, রিপোর্ট বের হলে অনেক নেতা মন্ত্রী ফেঁসে যাবেন। পাশাপাশি তিনি বলেন, যে মণীশ গুপ্ত গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তিনি এখন রাজ্যসভার সাংসদ।

এর আগে ২১ জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন, বিজেপির তরফে অর্জুন সিং এবং সিপিএম-এর তরফে রবীন দেব। রবীন দেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সিপিএম-এর নামে জুজু দেখছেন। অর্জুন সিং বলেন, অনেক পুলিশ ও আমলাকে রেহাই দিতেই ২১ জুলাই কমিশনের রিপোর্ট বের করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+