মমতা তদন্তকে প্রভাবিত করেন! কোন কোন মামলায় 'প্রভাব', বিস্ফোরক মুকুল
মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তকে প্রভাবিত করেন। আগে থেকে মন্তব্য করে তদন্তের ভবিষ্যতই ঠিক করে দেন তিনি। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়।
মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তকে প্রভাবিত করেন। আগে থেকে মন্তব্য করে তদন্তের ভবিষ্যতই ঠিক করে দেন তিনি। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। একটি ফাঁস হওয়া অডিও-র কথোপকথনে মুকুল রায়কে বলতে শোনা যাচ্ছে রাজ্যের ৪ আইপিএস-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সেই প্রসঙ্গেই এই মন্তব্য বলে জানা গিয়েছে।

রাজ্যে ক্ষমতায় আসার পরে পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডই হোক কিংবা সম্প্রতি ইসলামপুর কাণ্ড, পুলিশের তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকার সময়েই তা নিয়ে মন্তব্য করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিরোধীরা বারবার বিষয়টি নিয়ে প্রতিবাদও জানিয়েছে। তাঁদের অভিযোগ, তদন্তের ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা ঠিক হয়ে যায় তখনই। সেপ্টেম্বরে মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়াই হোক কিংবা তারপর বাগরি মার্কেটের অগ্নিকাণ্ড, তদন্ত শেষের আগে সব বিষয়ের কারণ নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, মেট্রোর কাজের জন্য ব্রিজের ক্ষতি হয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে জানা যায় বির্জের রক্ষণাবেক্ষনে ত্রুটি ছিল। দুর্ঘটনার দিন মুখ্যমন্ত্রী ছিলেন দার্জিলিং-এ।
পরের ঘটনা ছিল বাগরি মার্কেটে অগ্নিকাণ্ড। সেই ঘটনায় ব্যবসায়ীদের দায়ী করেছিলেন তিনি। কিন্তু কী ভাবে লাইসেন্স পেলেন ব্যবসায়ীরা সেই প্রশ্ন অধরাই থেকে যায়।
একেবার শেষ ঘটনাটি হল ইসলামপুরে গুলিতে দুই প্রাক্তন ছাত্রের মৃত্যুর ঘটনা। বিদেশ থেকে সঙ্ঘকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী,
এইসব ঘটনা তুলে ধরে মুকুল রায়ের অভিযোগ, তদন্তকে প্রভাবিত করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অভ্যাস।
সূত্রের খবর অনুযায়ী, নিজের ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে মুকুল রায় ফোনে আড়ি পাতার অভিযোগ করেছেন। পাশাপাশি, চিটভান্ড নিয়ে কেন্দ্রের কাছে কী দাবি জানানো যেতে পারে সে সম্পর্কেই নিজের মতামত দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এর আগে মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র বিরোধী কাজে উচ্ছ্বসিত করার অভিযোগ করেছিলেন। কেননা মুকুল রায়ের অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকেই মানেন না।












Click it and Unblock the Notifications