জিতলে ইভিএম ভাল, আর হারলে খারাপ! মমতাকে পাড়ার 'খেনতি বুড়ি' বলে কটাক্ষ মুকুলের

জয় শ্রীরাম স্লোগান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণকে পাড়ার খেনতি বুড়ির সঙ্গে তুলনা করলেন মুকুল রায়।

জয় শ্রীরাম স্লোগান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণকে পাড়ার খেনতি বুড়ির সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা মুকুল রায়। অন্যদিকে, ফের ভোটে ব্যালট পেপার ফেরানোর দাবি প্রসঙ্গে মুকুল রায় বলেন, জিতলে ইভিএম ভাল, কিন্তু হারলে ইভিএম খারাপ। তিনি আরও বলেন জনগণ তৃণমূল কংগ্রেসের থেকে দূরে সরে গিয়েছে। সোমবার সন্ধেয় সল্টলেকে এক নিমন্ত্রণে গিয়েছিলেন মুকুল রায়। সেখানেই নানা প্রশ্নের উত্তর দেন।

মমতাকে পাড়ার খেনতি বুড়ির সঙ্গে তুলনা

মমতাকে পাড়ার খেনতি বুড়ির সঙ্গে তুলনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাড়ার খেনতি বুড়ির সঙ্গে তুলনা করলেন মুকুল রায়। মুখ্যমন্ত্রী কনভয় দেখলেই জয় শ্রীরাম স্লোগান আর সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ধাওয়া করা প্রসঙ্গে এই মন্তব্য করেন মুকুল রায়। তিনি বলেন, পাড়ায় খেনতি বুড়িকে কেউ খেপায়, সঙ্গে সঙ্গে সে গালাগালি দেয়। আবার কিছু দূর যায়। আবার খেনতি বুড়ি বলে ডাক। আবার গালাগালি খেনতি বুড়ির। বলেন মুকুল রায়।

'জিতলে ইভিএম ভাল, হারলে খারাপ'

'জিতলে ইভিএম ভাল, হারলে খারাপ'

ইভিএম থেকে ফের ব্যালটে ফেরার দাবি করে আন্দোলনে নামার কর্মসূচি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, এই ইভিএমই মমতাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে ২০১১ সালে। ২০১৬-তেও জয়ী হয়েছেন তিনি। এই ইভিএম-এই ২০০৯ সালে লোকসভায় আসন বাড়তে শুরু করে তৃণমূলের।

জনগণকে পাশে নিয়ে আন্দোলনে ডাক নিয়ে কটাক্ষ

জনগণকে পাশে নিয়ে আন্দোলনে ডাক নিয়ে কটাক্ষ

ফের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, জনগণ সরে গিয়েছে তৃণমূলের পাশ থেকে। ২০১১ সালে সিপিএমও একই ধরনের ডাক দিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। এই ডাকে তৃণমূলের কোনও লাভ হবে না বলেও মনে করেন বিজেপি নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+