ডেলোয় মমতা-চিটফান্ড কর্তা বৈঠক! নির্বাচনের মুখে নতুন তথ্য মুকুল রায়ের
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেলোর বৈঠক নিয়ে নতুন তথ্য দিলেন বিজেপি নেতা মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্শিয়াংয়ের সভা শেষে কিছুক্ষণের মধ্যে কালিম্পং-এর ডেলো নিয়ে মন্তব্য করেন মুকুল রায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেলোর বৈঠক নিয়ে নতুন তথ্য দিলেন বিজেপি নেতা মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্শিয়াংয়ের সভা শেষে কিছুক্ষণের মধ্যে কালিম্পং-এর ডেলো নিয়ে মন্তব্য করেন মুকুল রায়। তিনি বলেন কালিম্পং-এর ডেলোয় দুটি বৈঠক হয়েছিল। একটি হয়েছিল সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে। অপরটি হয়েছিল রোজভ্যালির গৌতম কুণ্ডুর সঙ্গে।

প্রথম অভিযোগ গৌতম দেবের
সিপিএম নেতা গৌতম দেব ডেলোর বৈঠক নিয়ে প্রথম অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন বৈঠকে থাকা এক ব্যক্তি তাঁকে প্রথম এই খবর দিয়েছিলেন। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, কুণাল ঘোষ ছাড়াও ছিলেন সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডু। সেই সময় তৃণমূল কিংবা তৎকালীন সেকেন্ড ইন কমান্ট মুকুল
রায় কোনও মন্তব্য করেননি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারের সভা থেকে সারদা, রোজভ্যালি, নারদা নিয়ে অভিযোগ করতেই পাল্টা অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুকুল রায়ের নাম না করে বলেছিলেন, যে লোকটিকে নিয়ে সভা করছেন, সেই সারদা ও নারদায় অভিযুক্ত।

মুকুল রায়ের জবাব
দেরি না করে জবাব দেন মুকুল রায়। তিনি বলেন, তিনি সুদীপ্ত সেনকে চিনতেন না। মমতাই তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ডেলো এবং নিজাম প্যালেস, এই দুই জায়গায় সুদীপ্ত সেনের সঙ্গে দেখা হয়েছিল বলে জানিয়েছিলেন মুকুল রায়।

মুকুল রায়ের তোপ
কার্শিয়াং-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার কিছুক্ষণের মধ্যে মুকুল রায় জানান, ডেলোর বৈঠকে ছিলেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। প্রশ্নের উত্তরে মুকুল রায় জানান, প্রথম বৈঠকে তিনি ছিলেন। দ্বিতীয়টিতে ছিলেন না।












Click it and Unblock the Notifications