বিধায়ক খুনে পাল্টা মুকুল রায়! অভিযুক্ত করলেন এই তৃণমূল নেতাকে
কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে নদিয়া তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্তের দিকে অভিযোগের আঙুল তুললেন বিজেপি নেতা মুকুল রায়।
কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে নদিয়া তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্তের দিকে অভিযোগের আঙুল তুললেন বিজেপি নেতা মুকুল রায়। একইসঙ্গে তাঁর প্রতিক্রিয়া ওই বিধায়ক খুব ভাল ছেলে, বাচ্চা ছেলে। কোনও কারণ ছাড়াই খুনের অভিযুক্ত হিসেবে তাঁর নাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মুকুল রায়। খুনের ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন করেছেন তিনি। দরকারে ঘটনার তদন্ত করানো হোক সিবিআইকে দিয়ে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই বলেছেন মুকুল রায়।

শনিবার রাতে নিজের বিধানসভা এলাকায় সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে খুন হয়ে যান নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার পরেই বিজেপিকেই নিশানা করে জেলা তৃণমূল নেতৃত্ব থেকে রাজ্য তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বিষয়টি নিয়ে মুকুল রায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। কার্যত একই অভিযোগ করেছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন তারই জবাব দেন মুকুল রায়।
অভিযোগ প্রসঙ্গে মুকুল রায় বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। অভিযোগকারী নেতা গৌরীশঙ্কর দত্তকে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিমধ্যেই এফআইআর-এ মুকুল রায়ের নাম করা হয়েছে।












Click it and Unblock the Notifications