বিজেপিতে যোগ দিয়েই মমতা সরকারকে আদালতে টেনে নিয়ে যাচ্ছেন মুকুল রায়

বিজেপিতে যোগ দিয়ে পায়ের তলায় রাজনৈতিক প্ল্যাটফর্ম পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করতে চলেছেন মুকুল রায়।

মহা ধুমধামে বিজেপিতে যোগদান করেই রাজ্য সরকারের বিরুদ্ধে কৌশলে আক্রমণ শানিয়েছেন তৃণমূলত্যাগী মুকুল রায়। আগামী ১০ নভেম্বর কলকাতায় সভা করে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিয়ে নিজের বিজেপি যাত্রা শুরু করবেন একসময়ের তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তবে তার আগে অন্য একটি ঘটনায় রাজ্য সরকারকে বিপাকে ফেলতে হাতা গোটাচ্ছেন মুকুল রায়।

বিজেপিতে যোগ দিয়েই মমতা সরকারকে আদালতে টানছেন মুকুল রায়

মুকুলের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর ফোনে আড়ি পাতছে তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকার। সূত্রের খবর, বিজেপিতে যোগ দিয়ে পায়ের তলায় রাজনৈতিক প্ল্যাটফর্ম পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করতে চলেছেন তিনি।

এদিন মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই বিষয়ে তদন্তের আর্জি জানাতে আবেদন করবেন মুকুল রায়। তাঁর ব্যাখ্যা, এর আগে বহু আন্দোলন তিনি করেছেন। সরকার বিরোধী অবস্থান নিয়েছেন। এমনকী সিঙ্গুর-নন্দীগ্রামের সময়ও কখনও তাঁর ফোনে আড়ি পাতা হয়নি। যা বর্তমান তৃণমূল সরকার করছে।

মুকুলের অভিযোগ, তাঁর সবকটি নম্বরেই সরকার আড়ি পেতে রয়েছে। এমনকী শুধু তিনিই নন, রাজ্যের অনেক মন্ত্রীর ফোনেও সরকার আড়ি পেতেছে বলে দাবি করেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+