পুলিশ পেটানোর নিদান বিজেপি নেতার, অনুব্রতর ঢঙে প্রকাশ্যেই উসকানি বীরভূমে

পুলিশকে বোম মারুন বলে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অনুব্রত মণ্ডল। এবার অনুব্রত মণ্ডলের জেলার বিজেপি নেতা কালাসোনা মণ্ডল পুলিশকে চাঞ্চল্যকর হুমকি দিলেন।

এবার অনুব্রতর ঢঙেই পুলিশ পেটানোর হুমকি দিলেন বিজেপি নেতা। ২০১৩ সালে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে পুলিশকে বোম মারুন বলে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অনুব্রত মণ্ডল। এবার অনুব্রত মণ্ডলের জেলার বিজেপি নেতা কালাসোনা মণ্ডল পুলিশকে চাঞ্চল্যকর হুমকি দিলেন। প্ররোচনামূলক চোখা চোখা ডায়লগে উত্যক্ত করলেন নেতা-কর্মীদের।

অনুব্রতর ঢঙে পুলিশ পেটানোর নিদান বিজেপি নেতার, প্রকাশ্যেই উসকানি বীরভূমে

রবিবার বীরভূমের মহম্মদবাজারের এক সভা থেকে বিজেপি নেতা কালোসোনা মণ্ডল বলেন, পুলিশকে লাঠি দিয়ে মারুন, হাঁসুয়া দিয়ে মারুন। কোনও মামলা হবে না। কেউ আপনার কিছু করতে পারবে না। মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি নেতার নিদান, পুলিশের কাছ থেকে কাজ পেতে হলে লাঠি-হাঁসুয়া ব্যবহার করুন।

দুবরাজপুর থানার এসআই অমিত চক্রব্রীত খুনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, বীরভূমে পুলিশকে মারলে কিছু হয় না। অভিযুক্তরা সহজেই ছাড় পেয়ে যান। তাই পুলিশকে পেটান, কোনও ভয় নেই। একই সুরে তোপ দাগেন লকেট চট্টোপাধ্যায়ও। তিনি প্রশাসনিক সুবিধা পেতে মেয়েদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথা বলেন।

বিজেপি নেতাদের এই উসকানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা পুলিশ সুপার শ্যাম সিং। অনুব্রত মণ্ডল বলেন, পুলিশকে হুমকি দিয়েছে। পুলিশ বুঝে নেবে। উসকানিমূলক মন্তব্য ছড়িয়ে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে বিজেপি, তার যোগ্য জবাব পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+