ব্রিজ ভাঙার দায় মমতার সরকারের! সরাসরি অভিযোগ মোদীর দলের
মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দায়ী করল বিজেপি। এই ঘটনায় কার্যত সরকারের পদত্যাগও দাবি করা হয়েছে বিজেপির তরফে।
মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দায়ী করল বিজেপি। এই ঘটনায় কার্যত সরকারের পদত্যাগও দাবি করা হয়েছে বিজেপির তরফে। মঙ্গলবার বিকেল চারটের আশপাশের কোনও এক সময়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতাতেই ভেঙে পড়েছে মাঝেরহাট ব্রিজ। ব্রিজের পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ করা হয়নি বলেও অভিযোগ করেছে বিজেপি। বর্ষা শুরুর আগে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল কিনা প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
এই ব্যর্থতাকে মাথায় নিয়ে কেন সরকার পদত্যাগ করবে না, সেই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
Mamata ji's govt is responsible for this-Kailash Vijayvargiya,(BJP in-charge,West Bengal) on bridge collapse pic.twitter.com/lCawgt4I4N
— ANI (@ANI) March 31, 2016












Click it and Unblock the Notifications