মমতার উচিত ছিল সংকল্প যাত্রায় যোগ দেওয়া! কারণ জানালেন জয়প্রকাশ

রাজ্যে গণতন্ত্রের ওপর আঘাত করা হচ্ছে। জাতীয় পতাকা নিয়ে বেরনোর জন্য গ্রেফতার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।

রাজ্যে গণতন্ত্রের ওপর আঘাত করা হচ্ছে। জাতীয় পতাকা নিয়ে বেরনোর জন্য গ্রেফতার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। বাইক নিয়ে বেরনোর অপরাধে বিজেপি কর্মীদের আটক করা হয়েছে। এমনটাই অভিযোগ করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

মমতার উচিত ছিল সংকল্প যাত্রায় যোগ দেওয়া! কারণ জানালেন জয়প্রকাশ

সারা দেশে বিজয় সংকল্প যাত্রা হলেও, রাজ্যে সেই যাত্রায় বাধা দেওয়া নিয়ে সমালোচনা করেন জয়প্রকাশ। রাজ্য বিজেপির সহ সভাপতি আরও বলেন, বিজয় সংকল্প যাত্রার উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে ওঠা।

জয়প্রকাশ মজুমদার বলেন, বিজয় সংকল্প যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া উচিত ছিল। তাঁর অভিযোগ, পাকিস্তানের বিদেশমন্ত্রী যা বলছেন, আমাদের মুখ্যমন্ত্রীও সেই কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের দোসর বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, স্বাধীন ভারতে জাতীয় পতাকা হাতে বাইক নিয়ে বেরনোর জন্য কোনও অনুমতি লাগে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+