‘এনকাউন্টারে’র পর বদলার বার্তা, হাসপাতালে ‘টিএমসি-রেজিস্টার’ খুলতে বললেন বিজেপি নেতা

ক-দিন আগেই বিজেপি ক্ষমতায় এলেই এনকাউন্টার করার হুমকি দিয়েছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই নিয়ে বিতর্কের শেষ হয়নি এখনও। এরই মধ্যে ফের বদলার হুমকি দিলেন বঙ্গ বিজেপির আর এক নেতা।

ক-দিন আগেই বিজেপি ক্ষমতায় এলেই এনকাউন্টার করার হুমকি দিয়েছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই নিয়ে বিতর্কের শেষ হয়নি এখনও। এরই মধ্যে ফের বদলার হুমকি দিলেন বঙ্গ বিজেপির আর এক নেতা। এবার তৃণমূলের সন্ত্রাসের কটাক্ষ করে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বললেন, ক্ষমতায় এলে সবাইকে হাসপাতালে পাঠাবেন তাঁরা।

‘এনকাউন্টারে’র পর বদলার বার্তা, হাসপাতালে ‘টিএমসি-রেজিস্টার’ খুলতে বললেন বিজেপি নেতা

শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি বিজেপি নেতা। তিনি ব্যাখ্যা করেন, এখন কোনও জেলা সফরে গেলেই আগে হাসপাতালে যেতে হয়। সেখানে গিয়ে দেখে আসতে হয় তৃণমূল আমাদের বিজেপি নেতা-কর্মীদের মেরে হাসপাতালে পাঠিয়েছেন। এবার তাই হাসপাতালের সুপারকে বলে এলাম, নতুন একটা রেজিস্টার তৈরি রাখুন। সেই খাতায় উপরে লিখে রাখবেন 'টিএমসি'। আমরা ক্ষমতায় আসার পর তৃণমূল নেতা-কর্মীদের মেরে হাসপাতালে পাঠাব, তাঁরা যে ভর্তি হবে হাসপাতালে, তার জন্যই ওই খাতা বরাদ্দ থাকবে।

বিজেপির ডেপুটেশন কর্মসূচি পালনের অনুষ্ঠানে হাজির হয়ে জয় বন্দ্যোপাধ্যায় এদিন সরব হন তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের সন্ত্রাসের জবাব, সন্ত্রাস দিয়েই দেবেন বলে সাফ জানিয়ে দেন তিনি। ক্ষমতায় এলেই যে বদলা নিতে শুরু করবেন তাঁরা, এদিন সেই কথাই স্পষ্ট করে দেন আবার। রাজ্য সভাপতির এনকাউন্টার বার্তার সঙ্গে সাযুজ্য রেখেই জয় বন্দ্যোপাধ্যায় নিশানা করেন তৃণমূলকে।

‘এনকাউন্টারে’র পর বদলার বার্তা, হাসপাতালে ‘টিএমসি-রেজিস্টার’ খুলতে বললেন বিজেপি নেতা

এদিনের মঞ্চ থেকে পুলিশকেও একত হাত নেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পরিবর্তন যে আসছে তা পরিষ্কার। পুলিশও এখন ভিতরে ভিতরে বিজেপি হয়ে উঠছে। আমাকে যাঁরা এসকর্ট করে আনলেন, তাঁদেরই কয়েকজন আমাকে কানে কানে বলে গেলেন, দাদা জয় শ্রী রাম। এ থেকেই বোঝা যায় তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+