তৃণমূলের সমালোচনায় মস্ত 'ভুল'! কার্যত কেন্দ্রের দিকেই আঙুল তুললেন বিজেপি নেতা
তৃণমূল সরকারের সমালোচনা করতে গিয়ে মস্ত ভুল করে বসলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সরকারের সমালোচনা করতে গিয়ে মস্ত ভুল করে বসলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। অজান্তেই দুর্নীতির দায় চাপিয়ে দিলেন কেন্দ্রের শাসক দল অর্থাৎ নিজের দলের ওপরেই। জয় বন্দ্যোপাধ্যায় এদিন গিয়েছিলেন মেয়ো রোডে এসএসসির অনশনকারী চাকরিপ্রার্থীদের কাছে।

বৃহস্পতিবার থেকে মেয়ো রোডে অনশনে বসেছেন এসএসসির চাকরিপ্রার্থীদের অটি অংশ। ইতি মধ্যেই সেখানে গিয়েছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেখানে গিয়ে আলোচনার জন্য ডাকেন। মঙ্গলবার দুপুরে অনশনকারীদের মধ্যে থেকে সাতজনের দল যাচ্ছেন বিকাশ ভবনে। সোমবার অনশনমঞ্চে গিয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, অনশনকারীদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে দলের চিকিৎসকসেলের সঙ্গে তিনি কথা বলবেন।
এদিন রাজ্য সরকারকে কটাক্ষ করেন জয় বন্দ্যোপাধ্যায়। তানি বলেন, এই সরকার মানবিকতা হারিয়ে ফেলেছে। রাজ্য সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি করেছেন তিনি। এই সময়ই তিনি এদিনের বিতর্কিত মন্তব্যটি করেন। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেন, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বেশি নম্বর পেয়েও ডাক্তারি পড়তে পারছে না। বড়লোকের ছেলেরা সেখানে ঢুকে যাচ্ছে। যদিও বর্তমানে রাজ্য ভিত্তিক মেডিক্যালে ভর্তির প্রক্রিয়া বন্ধ। মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের অধীনে বর্তমানে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। ফলে জয় বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন কেন্দ্রের নিজের দলকেই বিঁধল কিনা সেই প্রশ্নই উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications