বসিরহাটে সিএএ ও এনআরসির সমর্থনে অভিনন্দন যাত্রায় অংশ নিলেন জয়প্রকাশ মজুমদার
বসিরহাটে সিএএ ও এনআরসির সমর্থনে অভিনন্দন যাত্রায় অংশ নিলেন জয়প্রকাশ মজুমদার
বসিরহাট শহরের কাছারিপাড়া থেকে সিএএ ও এনআরসির সমর্থনে অভিনন্দন যাত্রায় অংশ নিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, সাংসদ সৌমিত্র খাঁ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বিশিষ্টজনদের মিছিল প্রসঙ্গে বলেন ঐ বিশিষ্টজনরা হলেন শয়তানের বাচ্চা।

পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গুলি করাকে সমর্থন করে তিনি আরো বলেন হ্যাঁ গুলি করে মারা উচিত। পাশাপাশি কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে এনপিআর হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে তা কার্যকরী না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন।
যতদিন এ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন উন্নয়ন হবে না। আমরা এগুলি করে দেখাবো। এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার দেখা মিলেছে।












Click it and Unblock the Notifications