জঙ্গলমহলে কীভাবে ঢুকে কাজ করতে হয় তিনি জানেন, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দিলীপ ঘোষ

তিনি জঙ্গলমহলের ছেলে। তাই কোন জঙ্গলে কীভাবে ঢুকতে হয়, তা তিনি জানেন। এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এদিন সকালে তিনি গিয়েছিলেন বেহালা সখের বাজারে। সেখানে তিনি চায়ে পে চর্চায় অংশ নেন।

তিনি জঙ্গলমহলের ছেলে। তাই কোন জঙ্গলে কীভাবে ঢুকতে হয়, তা তিনি ভালো করেই জানেন। এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। রবিবার সকালে তিনি গিয়েছিলেন বেহালা সখের বাজারে। সেখানে তিনি চায়ে পে চর্চায় অংশ নেন।

বেহালায় চায়ে পে চর্চা

বেহালায় চায়ে পে চর্চা

দিলীপ ঘোষ প্রতিদিনই চায়ে পে চর্চায় অংশ নিচ্ছেন। শুক্রবার তিনি গিয়েছিলেন হাওড়ায়। এদিন তিনি গিয়েছিলেন বেহালায়। প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে কথা বলতে, যোগাযোগ বাড়াতেই এই উদ্যোগ। এদিন তিনি প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে ছবিও তোলেন। উল্লেখ করেন শুক্রবারের ঘটনা। সেইদিন হাওড়ায় যে ওয়ার্ডে তিনি গিয়েছিলেন, সেখানকার সবকটি চায়ের দোকান ছিল বন্ধ।

কলকাতায় উঠল জঙ্গলের কথা

কলকাতায় উঠল জঙ্গলের কথা

দিলীপ ঘোষ প্রসঙ্গক্রমে তুলে ধরেন কোন জঙ্গলে কীভাবে ঢুকতে হয় তিনি জানেন। কেননা তিনি জঙ্গলমহলের ছেলে। বাঘ ও হিংস্র জন্তুর সঙ্গে লড়াই করেছেন বলেও জানিয়েছেন তিনি।

রাজ্যের পুলিশকে কটাক্ষ

রাজ্যের পুলিশকে কটাক্ষ

এদিন রাজ্য পুলিশকে কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন এখানকার পুলিশ তৃণমূলের চামচাগিরি করে। কটাক্ষ করে তিনি বলেন, এই পুলিশ, তৃণমূল নেতাদের কাজ করে দেয়, ঘর মুছে দেয়, জল তুলে দেয়, কাপড়ও কেচে দেয়।

রাজ্যের পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, একবছর যা করার করে নিন। রাজ্যের পুলিশকে তিনি ভয় করেন না বলেও জানান দিলীপ ঘোষ।

পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, অভিযোগ দিলীপের

পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, অভিযোগ দিলীপের

এদিনও দিলীপ ঘোষ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। মানুষ দুর্নীতি ও হিংসা থেকে মুক্তি চাইছেন বলেও মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+