বাংলাদেশ থেকে লোক আনছে তৃণমূল, চা-চক্রে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশ থেকে লোক আনছে তৃণমূল, চা-চক্রে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

সিএএ নিয়ে ফের প্রকাশ্যে সরব বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার জোকায় চা চক্রে বাংলাদেশি উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান নিয়ে সরব হলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেছেন উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে চেয়েছে বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেস তাতে বাধা দিয়েছে। এখন তারাই বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে রাজ্যে।

সিএএ উস্কানি দিলীপের

সিএএ উস্কানি দিলীপের

অমিত শাহ থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গীয় দিল্লির যে নেতারাই রাজ্যে এসেেছন তাঁরাই সিএএ নিয়ে সরব হয়েছেন। এবার সেই সুরে সুর মেলালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন তৃণমূলই প্রথম রাজনৈতিক দল যাঁরা উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানে আপত্তি জানিয়েছিল। বিজেপি উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান করতে চেয়েছে প্রথম থেকেই। কিন্তু তৃণমূল কংগ্রেস তা হতে দেয়নি। বিজেপি রাজ্যে এলে সিএএ চালু করবে বলে একাধিকবার হুঁঙ্কার দিয়েছেন বিজেপি নেতারা।

বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে তৃণমূল

বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে তৃণমূল

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছেন তৃণমূল কংগ্রেস। আবারও অনুপ্রবেশ ইস্যুতে উস্কানি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। জোকায় ডায়মন্ড পার্কে আয়োজিত চা চক্রের অনুষ্ঠানে নাগরিকত্ব আইন নিয়ে সরব হয়ে বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেছেন ভোটের জন্য বাংলাদেশিদের অনুপ্রবেশ করাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

 মতুয়া ভোটের লড়াই

মতুয়া ভোটের লড়াই

একুশের ভোটের দামামা প্রায় বেজে গিয়েছে রাজ্যে। সব রাজনৈতিক দলই তাঁদের রণকৌশলে শান দিতে শুরু করেছে। এবারের ভোটে মতুয়া সম্প্রদায় প্রথম থেকেই স্পটলাইটে। বিেজপি মতুয়া ভোটকে টার্গেট করে এগোতে শুরু করেছে। অমিত শাহ রাজ্যে এসে মতুয়া সম্প্রদায়ের কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরেছেন। সেদিনই মতু.া সম্প্রদায়ের শতাধিক মানুষকে জমির পাট্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিসের সম্মান ফেরাবে বিজেিপ

পুলিসের সম্মান ফেরাবে বিজেিপ

এদিন আবার পুলিসকে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন তৃণমূল জমানায় পুলিসের উর্দির সম্মান হারিয়েছে। বিজেপি ক্ষমতায় এসে সেই সম্মান ফিরিয়ে দেবে। পুলিসের সঙ্গেও মমতা সরকার প্রতারণা করেছে বলে দাবি করেছেন দিলীপ। ২০১৬ সালে পুলিসকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলন মমতা সেই প্রতিশ্রুতি এখনও পূরণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+